
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কিছু নেতাকর্মী ভারতে আশ্রয় নেন। বর্তমানে শেখ পরিবারের অনেক সদস্য ভারতে অবস্থান করছেন, এর মধ্যে একজন হলেন শেখ জুয়েল। তিনি ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছেন এবং তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিধান মল্লিক।
শুক্রবার (১৪ মার্চ) রাতে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্টে লেখেন, "হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান… পিতার উত্তরাধিকার শেখ পরিবারের কি একটা অবস্থা!"
সাবেক সেনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে লেখেন, "শেখ জুয়েল এখন বিধান মল্লিক। হাসিনার চাচাতো ভাই নিয়েছেন ভারতের নাগরিকত্ব।"
শুধু নাম পরিবর্তন নয়, শেখ জুয়েলের বাবার নামও পরিবর্তিত হয়েছে। তার পিতার নাম ছিল শেখ আবু নাছের, কিন্তু নতুন পরিচয়ে তার বাবার নাম হয়েছে মুদিন্দ্রনাথ মল্লিক। বর্তমানে তিনি ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন।
এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে গেছে। সেখানে শেখ জুয়েলের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ও ভারতের আধার কার্ডের ছবি প্রকাশিত হয়েছে। আধার কার্ডে তার নাম পরিবর্তন হয়ে হয়েছে বিধান মল্লিক, বাবার নাম মুদিন্দ্রনাথ মল্লিক, জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৫৯ এবং আধার নম্বর ৮৪৪২০৫৬৭৫৭২৬। ঠিকানা শাড়াপুল, ডাকবাংলো স্বরূপনগর, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ ৭৪৩২৮৬।
অন্যদিকে, শেখ জুয়েলের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম সেখ সালাহউদ্দিন (SHAIKH SALAUDDIN), বাবা সেখ আবু নাছের, মাতা রাজিয়া খাতুন, জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৬৭। পরিচয়পত্র নম্বর ১৯৬৭২৬৯২৬১৯০০০০৩৩ এবং ঠিকানা- সোনাডাঙ্গা, খুলনা।
একাধিক সূত্র জানিয়েছে, শুধুমাত্র শেখ জুয়েলই নয়, শেখ পরিবারের অনেক সদস্য বর্তমানে ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছেন। তার বড় ভাই শেখ হেলাল, শেখ সোহেল এবং ছোট ভাই শেখ রুবেলও বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থান করছেন।
২০১৮ সালে শেখ জুয়েল খুলনা-২ সংসদীয় আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালেও তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
রাকিব/

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ১ হাজার ৬৯১ টাকা। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে খরচ হবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। একই সঙ্গে কমেছে ২১ ও ১৮ ক্যারেটের সোনা এবং রুপার দামও।
১ ঘণ্টা আগে

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। দেশটির সুপরিচিত সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির জন্য ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন। সোমবার (২৮ সেপ্টেম্বর) এই চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নতুন করে গতি এসেছে।
২ ঘণ্টা আগে

অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির দুই দিনের সঙ্গে শুধু এক দিন ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি নিতে পারলেই টানা পাঁচ দিনের ছুটি পাওয়া সম্ভব হতে পারে।
১৭ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। মাত্র দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় থাকা প্রবাসীদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা ১৩ পয়সা।
১৮ ঘণ্টা আগে

সৌদি আরবে থাকা প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হারের তথ্য প্রকাশ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৬৩ পয়সা। আগের দিন ২৭ সেপ্টেম্বর ১ রিয়ালের রেট ছিল ৩২ টাকা ৫৩ পয়সা।
১৮ ঘণ্টা আগে

নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। এজন্য সরকারি কর্মচারীদের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমে প্রবেশ করে ‘পে ফিক্সেশন’ অপশনে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
১৮ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির সংকট তৈরি হয়েছে। এক মাসের ব্যবধানে এলপিজি আমদানি প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর প্রভাবে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে হচ্ছে ভোক্তাদের।
১৮ ঘণ্টা আগে

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন না, তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে এসব প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
২ দিন আগে