
নিজস্ব প্রতিবেদক; মাগুরায় ভয়াবহ নির্যাতনের শিকার ৮ বছরের ছোট্ট শিশু আছিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। চিকিৎসকদের মতে, তার অক্সিজেন লেভেল আশঙ্কাজনকভাবে কমে গেছে, যা স্বাভাবিক মাত্রার অনেক নিচে। সর্বশেষ আপডেট রাত ১২.৩০।
বর্তমানে আছিয়াকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, তবে তার শারীরিক অবস্থা এতটাই সংকটাপন্ন যে, চিকিৎসকরা আর কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না। তারা জানিয়েছেন, বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, প্রায় শূন্যের কোঠায়। ইতিমধ্যেই তার শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিচ্ছে, এবং যে কোনো সময় একটি দুঃসংবাদ আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়রা গভীর শোক ও দুঃখের মধ্যে দিন কাটাচ্ছেন। মা-বাবা বারবার মেয়ের সুস্থতার জন্য প্রার্থনা করছেন, কিন্তু বাস্তবতা তাদের আশার বিপরীতে যাচ্ছে। হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে কান্নার শব্দে। যারা আছিয়ার এই নির্মম পরিণতির কথা শুনছেন, তারা গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।
এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকা শোকে স্তব্ধ। সবাই একত্রে প্রার্থনা করছে যেন কোনোভাবে এই নিষ্পাপ শিশুটি মৃত্যুকে পরাজিত করে ফিরে আসে।
আছিয়ার জন্য সকলে দোয়া করুন, তার পরিবারের জন্য প্রার্থনা করুন, এবং এমন নির্মম ঘটনা যেন আর কারও সঙ্গে না ঘটে, সে জন্য সোচ্চার হোন।
সোহাগ/

দেশের বাজারে সোনার দাম নিয়ে ক্রেতাদের আগ্রহ সবসময়ই থাকে। বিশেষ করে ২২ ক্যারেট সোনার আজকের দাম কত, এক ভরি সোনার দাম কত এবং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজকের Gold Rate কী নির্ধারণ করেছে এসব জানতে চান অনেকেই।
৮ ঘণ্টা আগে

ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬: প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের নতুন আপডেট প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার হিসাবে সৌদি আরবে ১ রিয়ালের বিনিময় মূল্য ধরা হয়েছে ৩২ টাকা ৬৩ পয়সা। এর আগের দিন সোমবার ১৪ সেপ্টেম্বর ১ সৌদি রিয়ালের বিনিময় হার ছিল ৩২ টাকা ৬৯ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের রেটে সামান্য পরিবর্তন এসেছে।
১৯ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন এখনো জারি হয়নি। শুধু তাই নয়, গেজেট প্রকাশের আগে যে খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানোর কথা, সেটিও এখন পর্যন্ত সেখানে পৌঁছায়নি।
২০ ঘণ্টা আগে

দেশের উপজেলা ও প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন কর্মসূচি চালু করছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করার পাশাপাশি তাদের ব্যবসায়িক উদ্যোগে অর্থায়ন ও প্রয়োজনীয় অন্যান্য সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
২০ ঘণ্টা আগে

আবেদন শেষ হওয়ার প্রায় তিন মাস পার হয়ে গেলেও সমাজসেবা অধিদপ্তরের ১ হাজার ৪৮৫ পদে নিয়োগ পরীক্ষার কোনো তারিখ ঠিক হয়নি। ৫২ ক্যাটাগরির এসব পদে চাকরি পেতে বিপুলসংখ্যক প্রার্থী আবেদন করলেও পরীক্ষা আয়োজনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১ দিন আগে

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দেশের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বড় ধরনের অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই উদ্যোগের আওতায় যোগ্য ও নির্বাচিত তরুণ উদ্যোক্তারা কোনো ধরনের জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাওয়ার সুযোগ পাবেন।
১ দিন আগে

সৌদি আরবসহ বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দিনের ব্যবধানে কিংবা একই দিনে মুদ্রার বিনিময় মূল্যে পরিবর্তন আসতে পারে। তাই দেশে টাকা বা রেমিট্যান্স পাঠানোর আগে সংশ্লিষ্ট দিনের হালনাগাদ রেট জেনে নেওয়া হলে প্রবাসীরা তুলনামূলকভাবে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন।
১ দিন আগে

নতুন বেতন কাঠামো অনুমোদনের পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে অপেক্ষা ও উদ্বেগ বাড়ছে। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন পে-স্কেল অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ প্রায় এক দশক পর নতুন বেতন কাঠামো অনুমোদিত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রত্যাশা তৈরি হলেও গেজেট প্রকাশে বিলম্বের কারণে অনেকের মধ্যেই নানা প্রশ্ন দেখা দিয়েছে।
১ দিন আগে

দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনেই দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী, প্রতি ডলার ১২৩ টাকা ধরে এই অর্থের পরিমাণ দাঁড়ায় ১৭ হাজার ৫৫২ কোটি ১০ হাজার টাকা।
১ দিন আগে