
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন তিন নেতা, যারা নাহিদ ইসলাম ও আক্তার হোসেনের নেতৃত্বে গঠিত এই দলটির সদস্য ছিলেন। তাঁরা সবাই তাদের পূর্বের দল, গণঅধিকার পরিষদে ফিরে গেছেন। গণঅধিকার পরিষদের নেতাদের মতে, নিজেদের জন্য উপযুক্ত জায়গা না পেয়ে এবং কিছু ভুল বোঝাবুঝির কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
গত বৃহস্পতিবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পৃথকভাবে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিন নেতা—যুগ্ম মুখ্য সংগঠক হানিফ খান, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুস জাহের, এবং আবু হানিফ। তাঁরা জানিয়েছেন, ব্যক্তিগত কারণে এবং গণঅধিকার পরিষদের রাজনীতির সাথে সম্পর্কিত থাকার কারণে পদত্যাগ করেছেন।
সূত্র জানায়, নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ এবং তার ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদের অন্তত ২০ জন নেতা এনসিপিতে যোগ দিয়েছিলেন। তাঁরা এনসিপির আহ্বায়ক কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার আশায় এবং নাগরিক কমিটির শীর্ষ নেতাদের সাথে একাধিক বৈঠক শেষে দলে যোগ দেন। দলে যোগ দেওয়ার সময় তাঁদের শর্ত ছিল, নির্বাচনে সুবিধাজনক অবস্থান এবং কমিটিতে ভালো পদ পাওয়া। কিন্তু এনসিপিতে যোগ দেওয়ার পর তারা নিজেদের অবস্থান অনুকূল না পেয়ে পরবর্তীতে গণঅধিকার পরিষদে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এদিকে, গত রোববার একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ দাবি করেন, নুরুল হক নূর নিজেই তার দল বিলুপ্ত করে এনসিপির সাথে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে নূর জানিয়েছেন, তিনি এনসিপিতে যোগ দিতে চাননি, বরং এনসিপির নেতাদের গণঅধিকার পরিষদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সংবাদমাধ্যমে জানান, তিন সদস্যের পদত্যাগের কারণে দলের উপর কোনো প্রভাব পড়বে না। তিনি আরও দাবি করেন, তাঁদের প্রলোভন দিয়ে দলে ভেড়ানোর অভিযোগ মিথ্যে এবং এনসিপি এখন একটি শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া জন্মদিনের শুভেচ্ছার জবাব দিয়েছেন। জন্মদিন উপলক্ষে পাঠানো শুভেচ্ছাবার্তার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মোদি বলেছেন, তিনি তার বার্তাটি গভীরভাবে উপলব্ধি করেছেন।
১ দিন আগে

দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ বৈঠক শুরু হয়।
১ দিন আগে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক চাইলে যে কোনো সময় দেশ ছাড়তে পারেন এবং আবার যে কোনো সময় দেশে ফিরতেও পারেন। তবে কোনো ব্যক্তি দেশে ফেরার পর সরকার তার বিষয়ে কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের এখতিয়ার।
১ দিন আগে

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে নতুন কমিটি গঠনের আলোচনা আবারও জোরালো হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে পরিচালিত এসব সংগঠনের পদপ্রত্যাশীরা এখন তাকিয়ে আছেন কেন্দ্রের সিদ্ধান্তের দিকে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসছেন, তা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চলছে নানা হিসাবনিকাশ, আলোচনা ও তৎপরতা। তবে নতুন কমিটি গঠনের কথা শোনা গেলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় পদপ্রত্যাশীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে।
৬ দিন আগে

‘পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে সরকারি বাঙলা কলেজ ছাত্রদল।
৬ দিন আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এবার নতুন করে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। ঢাকার দুই সিটি করপোরেশনে নিয়োগ-পদায়ন বাণিজ্য, বিভিন্ন সিটি করপোরেশনের টেন্ডার থেকে কমিশন নেওয়া এবং বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের মতো অভিযোগের কথা বলা হয়েছে। এসব অভিযোগ যাচাই করে পৃথক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৬ দিন আগে

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
৬ দিন আগে

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১২ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের বিশ্বনাথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা মন্তব্যকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। হামলায় আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
১১ সেপ্টেম্বর ২০২৬