
যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রশাসন। এ বিষয়ে ওয়াশিংটন থেকে আনুষ্ঠানিক বার্তা পাঠানো হয়েছে, এবং বাংলাদেশ সরকারও নিজ নাগরিকদের ফিরিয়ে নিতে সম্মতি জানিয়েছে।
বুধবার (৫ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ সরকার নিশ্চিত করতে চায় যে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি যেন সম্মানজনক হয়। বিশেষ করে, ভারতের মতো অবৈধ অভিবাসীদের হাত-পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠানোর ঘটনা যেন বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে না ঘটে—এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যেকার সাম্প্রতিক উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তীব্র সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এই সংঘাতের ঢেউ শুধু সংশ্লিষ্ট দেশেই সীমাবদ্ধ থাকছে না; আশপাশের দেশ ও অঞ্চলেও এর প্রভাব দেখা যাচ্ছে।
১০ মিনিট আগে

ইরানকে লক্ষ্য করে পারমাণবিক হামলার সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করেছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস। সাম্প্রতিক সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইরান নিয়ে দেওয়া বক্তব্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো ইঙ্গিত না থাকার বিষয়টি হোয়াইট হাউস নিশ্চিত করেছে।
১৭ ঘণ্টা আগে

ইরানের দক্ষিণাঞ্চলের ইসফাহান এলাকায় বিধ্বস্ত একটি মার্কিন সামরিক বিমান ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দেশটির আইন-প্রয়োগকারী বাহিনী ফরাজা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ভূপাতিত সি-১৩০ সহায়ক বিমানের ধ্বংসাবশেষ, পাইলটের নথিপত্র এবং ঘটনাস্থলের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে।
১ দিন আগে

ইরান দাবি করেছে, তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হাতে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্সের অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে বিমানটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।
৫ দিন আগে

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধে সরাসরি প্রভাব পড়েছে ভারতের কনডম শিল্পে। দেশটি বছরে প্রায় ৪০০ কোটি কনডম উৎপাদন করে, তবে বর্তমানে উৎপাদন খরচ কয়েকগুণ বেড়ে এবং সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে ভয়াবহ ঘাটতি দেখা দিয়েছে।
৫ দিন আগে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন নতুন মোড় নিচ্ছে! এবার সরাসরি ইসরাইলকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় বড় আকারের ড্রোন ও ক্রুজ মিসাইল হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।
২৯ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চরম অস্থিরতার মধ্যেই রাশিয়া নতুন পদক্ষেপ নিয়েছে। দেশটির সরকার আগামী ১ এপ্রিল থেকে রাশিয়ায় উৎপাদিত পেট্রোল বা গ্যাসোলিন রপ্তানি পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে। শনিবার (২৮ মার্চ) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২৮ মার্চ ২০২৬

রাকিব: ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস স্পষ্টভাবে সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা থাকা মানেই দেশটিতে প্রবেশের শতভাগ নিশ্চয়তা নয়। শনিবার (২৮ মার্চ) দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সতর্কবার্তা শেয়ার করে জানিয়েছে, শেষ পর্যন্ত দেশটিতে প্রবেশের সিদ্ধান্ত নেন ইমিগ্রেশন বা অভিবাসন কর্মকর্তা, যারা প্রয়োজন মনে করলে বৈধ ভিসাধারীকেও দেশটিতে প্রবেশে বাধা দিতে পারেন।
২৮ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে ইরানের এক চাঞ্চল্যকর দাবি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন-বিধ্বংসী ড্রোন ডিপোতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। শনিবার (২৮ মার্চ) সংঘটিত এই হামলাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ও কৌতূহল—দুই-ই বেড়েছে কয়েকগুণ।
২৮ মার্চ ২০২৬