
বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের নাম থাকা নিয়ে সম্প্রতি বিভিন্ন আলোচনার সৃষ্টি হয়েছে। যদিও তামিম ইকবাল এখনও নিশ্চিত করেননি যে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন কিনা, তবে জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিসিবিকে অনুরোধ করেছেন যেন সাকিব, তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম—এই চার সিনিয়র ক্রিকেটারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অন্তর্ভুক্ত করা হয়।
শান্ত জানান, তিনি চান যে এই চার সিনিয়র ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেন, যা তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য একটি বড় অভিবাদন হতে পারে। দীর্ঘদিন ধরে যারা বাংলাদেশ ক্রিকেট দলের নেতৃত্বে ছিলেন, তাদের বিদায় চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে হওয়া উচিত, এমনটাই মনে করেন শান্ত।
তামিম ইকবাল এবং সাকিব আল হাসান উভয়েই সম্প্রতি বাংলাদেশ দলের জার্সি পরা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন। সাকিব আল হাসান কিছু সিরিজে দলের বাইরে ছিলেন, এবং তামিম ইকবালও দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। তামিম আফ্রিকার এক ভিডিও সাক্ষাৎকারে বলেছেন যে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হতে পারে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
নির্বাচকরা, শান্তের মতের সাথে একমত হয়ে, ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণায় সাকিব এবং তামিমের নাম অন্তর্ভুক্ত করেছেন। জানানো হয়েছে, ১৫ জানুয়ারির মধ্যে আইসিসিকে দল জমা দিতে হবে, তবে বিসিবি দলটি ১২ জানুয়ারির মধ্যে প্রস্তুত করতে পারে।
এখন সবার মনে একটাই প্রশ্ন তামিম ফিরলে স্কোয়াড থেকে বাদ পড়বে কে। সৌম্য সরকার বর্তমানে দারুন ছন্দে রয়েছেন। তাকে বাদ দিতে চায়বে না টিম ম্যানেজমেন্ট। বাকি থাকে তানজিদ হাসান তামিম ও লিটন দাস। এদের দুজনের মধ্যে যে কোনো এক জন বাদ পড়বে এটা নিশ্চিত।
সম্প্রতি সময়ে এরা দুই জন খুব একটা ভালো করতে পারছেন না। বিশেষ করে লিটন দাস। তানজিদ হাসান তামিম বেশ কয়েকটি ইনিংস ভালো করেছে। তাই তাকে বাদ দেয়ার সম্ভাবনা কম। আবার অভিজ্ঞতার বিচারে এগিয়ে আছে লিটন দাস। তবে তামিম ফিরবে এদের দুজনের মধ্যে যে কোনো এক জনকে বাদ পড়তে হবে।
কেননা তামিম ও সৌম্য সরকার ওপেনার হিসেবে থাকলে টিম ম্যানেজমেন্ট আর একজন বাড়তি ওপেনার নিতে পারবে। সেক্ষেত্রে লিটন বা তানজিদ হাসান তামিম যে কেউ সুযোগ পেতে পারে।

ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ উত্তেজনাপূর্ণ এক ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচে প্রথমে ব্যাট করে শক্তিশালী সংগ্রহ গড়ে তুলেছে পাকিস্তান। নির্ধারিত ওভারে ব্যাট করে তারা ২৭৪ রানের বড় স্কোর দাঁড় করায়, যা জয়ের জন্য বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য হিসেবে দাঁড়িয়েছে।
১৪ ঘণ্টা আগে

রাকিব: মিরপুরের ঐতিহাসিক শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ আজ জমে উঠেছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচ। স্বাগতিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।
১৮ ঘণ্টা আগে

সাকিব: প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসে উজ্জ্বল বাংলাদেশ দল। এবার লক্ষ্য দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় লড়াই অনুষ্ঠিত হবে শুক্রবার (১৩ মার্চ ২০২৬) মিরপুরের ঐতিহাসিক শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ।
১৯ ঘণ্টা আগে

হাসান: প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসে টগবগ করছে বাংলাদেশ দল। এখন লক্ষ্য একটাই—দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা। শুক্রবার (১৩ মার্চ ২০২৬) মিরপুরের ঐতিহ্যবাহী শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
১৯ ঘণ্টা আগে

রাকিব: বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার Shakib Al Hasan। দীর্ঘ সময় দেশের বাইরে থাকার পর অবশেষে দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব জানান, সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই তাকে বাংলাদেশে দেখা যেতে পারে। তার এই মন্তব্যে নতুন করে আশায় বুক বেঁধেছেন কোটি ভক্ত।
২ দিন আগে

ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম লড়াই। টসে জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। দীর্ঘদিন পর এই সিরিজকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা, আর জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে টাইগাররা।
২ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় তিন মাস বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটের মাঠে ফিরেছে বাংলাদেশ দল। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে সরাসরি জায়গা করে নেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিরিজ শুরু করেছে টাইগাররা। সেই মিশনের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান।
২ দিন আগে

রাকিব: ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত চূড়ান্ত জয়লাভ করেছে। আহমেদাবাদের Narendra Modi Stadium-এ অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা ও বড় অঙ্কের অর্থ পুরস্কার ঘরে তুলেছে ভারতীয় দল।
৪ দিন আগে

হাসান: বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট লড়াই মানেই বাড়তি উত্তেজনা, আবেগ আর প্রতিদ্বন্দ্বিতা। সেই উত্তেজনাই আবার ফিরতে যাচ্ছে মিরপুরে। দীর্ঘ বিরতির পর বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসছে পাকিস্তান ক্রিকেট দল।
৬ দিন আগে