
লিভারপুল ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ধরে রাখলেও আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচে উদ্বেগের বিষয় ছিল অনেক। লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার এবং আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ইনজুরির কারণে বাদ পড়েছেন, আসন্ন আন্তর্জাতিক বিরতিতে তাদের জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা অনেকটা কমিয়ে দিয়েছে।
প্রথমার্ধের শেষ দিকে কুঁচকির চোটে মাঠ ছাড়তে হয় ম্যাকঅ্যালিস্টারকে। ম্যাচের পরে তিনি বলেছিলেন যে খেলা চলাকালীন তিনি কিছুটা অস্বস্তি বোধ করছেন। লিভারপুল কোচ আর্নে স্লটও বলেছেন ইনজুরির কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বে তার অংশগ্রহণ অনেকটা অনিশ্চিত।
অ্যালিসন বেকারের চোট আরও গুরুতর ছিল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৭৯তম মিনিটে ফিজিওর সহায়তায় মাঠ ছাড়তে বাধ্য হযন তাকে। পরে জানা যায়, হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক।
লিভারপুলের ডাচ কোচ অ্যালিসন বেকারের চোট নিয়ে দুঃসংবাদ দিয়ে বলেছেন, 'আমরা জানি একজন খেলোয়াড় এভাবে মাঠ ছেড়ে গেলে এর অর্থ কী হতে পারে। এর মানে সাধারণত সে ব্রাজিল দলে নেই এবং আমি আশা করি না যে আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচে সে থাকবে।
এদিকে গতরাতে লা লিগায় ভিলারিয়ালের বিপক্ষে খেলার সময় কাঁধে চোট নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। তবে তার চোট সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ম্যাচ শেষে আনচেলত্তি জানান, তার কাঁধে অনেক ব্যথা। তদন্তের পরই বোঝা যাবে এই ব্রাজিলিয়ানের ইনজুরির অবস্থা।

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির টানা জয়ের ধারা থামিয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। নিকোলাস জ্যাকসনের জোড়া গোলে নিজেদের মাঠ ভিলা পার্কে ২-১ ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। এই হারে চলতি লিগ মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারানোর পাশাপাশি প্রথম পরাজয়ের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি।
৪ ঘণ্টা আগে

নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এ মাসে জাপান ও স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। দুই ম্যাচই অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে। ফলে ব্রাজিলের সমর্থকেরা বাংলাদেশ সময় বিকেলেই ম্যাচ দুটি উপভোগ করতে পারবেন।
১৩ অক্টোবর ২০২৬

এশিয়ার মাটিতে আবারও দেখা যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। আগামী নভেম্বরে সিঙ্গাপুরে চার জাতির ফুটবল আয়োজনে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান, আর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুর।
৪ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভারতকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এস্তেভাও, পেদ্রো ও স্যামুয়েল লিনোর গোলে জয় নিশ্চিত করে দলটি। স্যামুয়েল লিনো করেছেন জোড়া গোল।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে থাকা ব্রাজিলকে পিছনে রেখেই দ্বিতীয়ার্ধের খেলায় নেমেছে ভারত। বিরতির পর শুরু হয়েছে ম্যাচের শেষ ৪৫ মিনিটের লড়াই।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সিনিয়র পুরুষ জাতীয় দলের পর্যায়ে প্রথমবার মুখোমুখি হওয়া দুই দলের লড়াইয়ে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আজ শনিবার মুখোমুখি হচ্ছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। সিনিয়র পুরুষ জাতীয় দলের পর্যায়ে এই প্রথমবার একে অপরের বিপক্ষে মাঠে নামছে দুই দল। ফলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও ভারত-ব্রাজিলের এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
৩ অক্টোবর ২০২৬

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের মাটিতে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ভারত। শনিবার (৩ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে দুই দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
২ অক্টোবর ২০২৬

জাকার্তার বুং কার্নো স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা আসিয়ান কাপের শেষ ম্যাচে কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই ছয় গোল হজম করেছে জামাল ভূঁইয়ার দল। বিপরীতে বাংলাদেশের হয়ে একটি গোল করেছেন শাহরিয়ার ইমন। ফলে বিরতিতে ৬-১ গোলে পিছিয়ে ছিল লাল-সবুজের দল।
১ অক্টোবর ২০২৬