দাড়ি ছোট রাখলে কি গুনাহ হয়, ইসলাম কি বলে
নিজস্ব প্রতিবেদক: ইসলামে দাড়ি রাখা কেবল একটি ব্যক্তিগত পছন্দ নয়, বরং এটি একটি স্পষ্ট নববী নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: *"দাড়ি বাড়তে দাও ও গোঁফ ছোট করো।" হাদীসের আলোকে জানা যায়, সাহাবায়ে কেরাম দাড়ি এক মুষ্টি পরিমাণ লম্বা রাখতেন, অতিরিক্ত অংশ ছেঁটে ফেলতেন। কিন্তু এক মুষ্টির কম দাড়ি রাখার অনুমোদন হাদীসে পাওয়া যায় না।
বিশ্বের অধিকাংশ ইসলামী বিদ্বান মনে করেন, দাড়ি রাখা ওয়াজিব বা অপরিহার্য। যদিও কিছু কিছু আলেমের ...