Government Job ট্যাগের খবর
এই ট্যাগের খবর

সমাজসেবা অধিদপ্তরে বিশাল নিয়োগ-দেখুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: আবেদন শেষ হওয়ার প্রায় তিন মাস পার হয়ে গেলেও সমাজসেবা অধিদপ্তরের ১ হাজার ৪৮৫ পদে নিয়োগ পরীক্ষার কোনো তারিখ ঠিক হয়নি। ৫২ ক্যাটাগরির এসব পদে চাকরি পেতে বিপুলসংখ্যক প্রার্থী আবেদন করলেও পরীক্ষা আয়োজনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৪ | বিস্তারিত

প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ, আবেদন করুন এক ক্লিকে
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বড় নিয়োগের সুযোগ নিয়ে এসেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির দুই পদে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫২ | বিস্তারিত

সরকারি চাকরিজীবীদের সুখবর: আগামী সপ্তাহে পে স্কেলের প্রজ্ঞাপন!
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন আগামী সপ্তাহেই জারি হতে পারে। নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। আগামী সোমবার অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি চলছে। ওই বৈঠকে অনুমোদন পাওয়া গেলে পরবর্তী কয়েক দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করার লক্ষ্য রয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
৩০ আগস্ট ২০২৬, ০১:১৩ | বিস্তারিত

এইচএসসি পাসেই শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি, এক নজরে নিয়োগের তথ্য
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন নিয়োগের সুযোগ তৈরি হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে। বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। পাঁচটি ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে মোট ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্ধারিত যোগ্যতা থাকলে দেশের আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৩০ আগস্ট ২০২৬, ২৪:৫৩ | বিস্তারিত

নবম পে-স্কেলে বড় অগ্রগতি, সর্বোচ্চ যত বেতন বাড়ানোর প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: প্রায় এক যুগ ধরে একই বেতন কাঠামোর মধ্যে থাকা সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে নতুন পে স্কেল একবারে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রাখা হয়েছে।
১৮ আগস্ট ২০২৬, ২০:৫৬ | বিস্তারিত

পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর-দেখুন তালিকা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে পরিদর্শক পদমর্যাদার ৪৯ জন এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তা রয়েছেন।
১৪ আগস্ট ২০২৬, ১৪:৪১ | বিস্তারিত

জুলাই থেকে নবম পে স্কেল, সম্ভাব্য বেতন তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি জানান, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হবে।
২৩ জুন ২০২৬, ১৭:০১ | বিস্তারিত

পেনশন-অবসরে বড় পরিবর্তন: প্রজ্ঞাপনে কপাল খুললো চাকরিজীবীদের
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের অবসরকালীন জীবনকে আরও আর্থিকভাবে নিরাপদ ও সামাজিক সুরক্ষার আওতায় আনতে ২০১৫ সালে পেনশন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি কর্মচারীদের জন্য পেনশনযোগ্য চাকরিকাল, পেনশনের হার, আনুতোষিক (গ্র্যাচুইটি), পারিবারিক পেনশন, মৃত্যুজনিত আর্থিক সহায়তা এবং ছুটি নগদায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নতুন সুবিধা চালু করা হয়। ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের অবসর-পরব
১৯ জুন ২০২৬, ২১:৪৫ | বিস্তারিত

নতুন পে-স্কেল কার্যকর জুলাই থেকে, কোন গ্রেডের বেতন কত
নিজস্ব প্রতিবেদক: অবশেষে সরকারি চাকরিজীবীদের বহুদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার কথা জানানো হয়েছে, যা দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।
১২ জুন ২০২৬, ২০:২৫ | বিস্তারিত

৪৬ বিসিএস: ভাইভা স্থগিত করল পিএসসি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের আগামীকাল বুধবার ও পরশু বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা থাকায় এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিতকৃত মৌখিক পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন বেগম খালেদা জিয়া। ...
৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৭ | বিস্তারিত
