Breaking News ট্যাগের খবর
এই ট্যাগের খবর

দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করছে হাম বাড়ছে মৃত্যু-আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করছে হাম পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে প্রায় এক হাজার মানুষ হাম সন্দেহে শনাক্ত হয়েছেন।
১৬ মে ২০২৬, ১৯:৪৭ | বিস্তারিত

টানা দুই দফায় বড় পতন, ভরিপ্রতি কত হলো (১৬ মে)
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো কমানো হলো সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।
১৬ মে ২০২৬, ১৮:৩৫ | বিস্তারিত

ইরানকে নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের, জানালেন যুদ্ধবিরতির কারণ
নিজস্ব প্রতিবেদক: ইরানকে নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে যুক্তরাষ্ট্র মূলত পাকিস্তানের অনুরোধেই রাজি হয়েছে।
১৫ মে ২০২৬, ২৩:০৪ | বিস্তারিত

১ নম্বর সতর্ক সংকেত: রাতেই ৯ অঞ্চলে ঝড়ের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: দেশের আবহাওয়া পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে। রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ৯ অঞ্চলে আজ রাতের মধ্যেই ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
১৫ মে ২০২৬, ২২:৪৩ | বিস্তারিত

আজকে বাংলাদেশি টাকায় সকল দেশের মুদ্রার রেট (১৫ মে)
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বিশ্বের বিভিন্ন দেশে কঠোর পরিশ্রম করে অর্জিত অর্থ দেশে পাঠিয়ে তারা দেশের রেমিটেন্স প্রবাহ সচল রাখছেন। তাই প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সহজেই জানতে পারেন কোন দেশের টাকা আজ বাংলাদেশি টাকায় কত দামে বিনিময় হচ্ছে।
১৫ মে ২০২৬, ২২:২৭ | বিস্তারিত

নবম পে-স্কেল নিয়ে বড় সুখবর, যেদিন আসতে পারে বিশেষ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য আসতে পারে বড় সুখবর। নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকার ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে বলে বিভিন্ন নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেই নতুন পে-স্কেলের জন্য বিশেষ বরাদ্দের ঘোষণা আসতে পারে।
১৫ মে ২০২৬, ২২:২১ | বিস্তারিত

দেশের বাজারে সোনার দামে বড় ধস (১৫ মে)
নিজস্ব প্রতিবেদক: টানা দুই দফা মূল্য বৃদ্ধির পর অবশেষে দেশের স্বর্ণের বাজারে বড় ধরনের স্বস্তির খবর দিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
১৫ মে ২০২৬, ২২:১৬ | বিস্তারিত

আগামীকাল রাজধানীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কার্যক্রমের কারণে আগামীকাল শনিবার (১৬ এপ্রিল) ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট চলবে।
১৫ মে ২০২৬, ২২:০৯ | বিস্তারিত

যুদ্ধবিধ্বস্ত গাজা: বর্তমানে কেমন চলছে মানুষের জীবন
নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকায় বাস্তুচ্যুত লাখো মানুষ বর্তমানে চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে, সেখানে খাদ্য, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবার মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।
১৫ মে ২০২৬, ২১:২৭ | বিস্তারিত

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জানুন উৎপত্তি স্থল-ক্ষতির পরিমাণ
নিজস্ব প্রতিবেদক: জাপান, যেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর ইতিহাস লেখা হয়েছে, সেখানে আবারও কেঁপে উঠল মাটি। উত্তরাঞ্চলের মিয়াগি প্রিফেকচারের উপকূলবর্তী এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে শুক্রবার (১৫ মে) স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে।
১৫ মে ২০২৬, ২১:১৪ | বিস্তারিত

নবম পে স্কেল বাস্তবায়নের দাবি: সরকারি কর্মচারীরা রাজপথে নামবে যেদিন
নিজস্ব প্রতিবেদক: নবম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে আন্দোলনের পথে হাঁটছে সরকারি কর্মচারীরা। দীর্ঘ ১১ বছর ধরে নতুন পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আগামী ১২ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় ধরনের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’।
১৫ মে ২০২৬, ২০:০১ | বিস্তারিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের চুক্তি করল বাংলাদেশ, তবে কি আবারও...
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার নতুন অধ্যায়ে প্রবেশ করলো বাংলাদেশ। বৈশ্বিক জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ, যা দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা ও জ্বালানি উৎস বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১৫ মে ২০২৬, ১৯:১১ | বিস্তারিত

এনসিপির জন্য বড় দুঃসংবাদ: যগ্ম আহ্বায়কসহ ২২ নেতার পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত নতুন আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে দলে দেখা দিয়েছে বড় ধরনের অস্থিরতা ও অভ্যন্তরীণ সংকট। কমিটি ঘোষণার মাত্র একদিনের মাথায় একযোগে পদত্যাগ করেছেন ২২ জন নেতা-কর্মী। এতে দলটির ভেতরে চরম অসন্তোষ ও বিভক্তির চিত্র প্রকাশ্যে এসেছে।
১৫ মে ২০২৬, ১৮:০৯ | বিস্তারিত

একদিনে ১২ শিশুর প্রাণ কেড়ে নিল হাম
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশজুড়ে হাম পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, আর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিতভাবে হাম রোগে হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও ৮ জন শিশুর শরীরে হামের উপসর্গ ছিল।
১৫ মে ২০২৬, ১৬:৫৪ | বিস্তারিত

ব্রেকিং নিউজ: ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
নিজস্ব প্রতিবেদক: রাকিব: পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে অন্তত ১০টি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
১৪ মার্চ ২০২৬, ১৩:২৩ | বিস্তারিত

৯ তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহ’ত্যা, যা জানালো পুলিশ
নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে মর্মান্তিক এক ঘটনায় একসঙ্গে তিন বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে তারা তাদের নবম তলার বাসা থেকে নিচে ঝাঁপ দেয়। ঘটনাস্থলেই তিনজনকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর আগে তারা হাতে লেখা একটি নোট রেখে যায়, যেখানে লেখা ছিল ‘সরি পাপা’। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তিন বোনের নাম পাখি (১২), প্রাচী (১৪) ও বিশিকা (১৬)। তারা অনলাইনে একটি কোরীয় গেমে অতিমাত্রায় আসক্ত ছিল। সম্প্রতি ...
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩১ | বিস্তারিত

দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
নিজস্ব প্রতিবেদক: হাসান: বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে, যা মুহূর্তের মধ্যেই জনমনে আতঙ্ক ছড়িয়ে দেয়। মঙ্গলবার রাত ৯টা ৩৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। হঠাৎ এই ভূমিকম্পে অনেক মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। যদিও এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত, তবে রাতের বেলায় হওয়ায় অনেকেই কম্পনটি স্পষ্টভাবে অনুভব করেন। অ্যান্ড্রয়েড আর্থকোয়াক সিস্টেম জানিয়েছে, ...
৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৬ | বিস্তারিত

এনসিপি নেত্রীর ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার: হাদিকে নিয়ে শেষ স্ট্যাটাসে যা লিখেছিলেন রুমী
নিজস্ব প্রতিবেদক: হাসান: রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকার একটি নারী হোস্টেল থেকে এনসিপির ধানমণ্ডি শাখার নারী নেত্রী জান্নাতারা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে হোস্টেলটির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, সকালে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। তিনি বলেন, সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত ...
১৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৫ | বিস্তারিত
