Bangladesh Pay Scale ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নবম পে স্কেল নিয়ে বড় সুখবর, সরকারি চাকরিজীবীদের যার বেতন বাড়ছে যত
নিজস্ব প্রতিবেদক: নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আলোচনা সামনে আসতেই দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপের মধ্যে থাকা শিক্ষক-কর্মচারীরা এখন সম্ভাব্য সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। সরকারের পরিকল্পনায় নবম বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এর আওতায় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনার কথা আলোচনায় রয়েছে। পাশাপাশি নিচের গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য শতভাগ পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনার কথাও আলোচিত হচ্ছে। আর এতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্যও তৈরি হয়েছে বড় প্রত্যাশা।
২৫ মে ২০২৬, ১৬:৩৫ | বিস্তারিত

নবম পে-স্কেল: দ্রুত বাস্তবায়নের দাবিতে সোচ্চার সরকারি কর্মচারীদের
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক যুগের অপেক্ষার পর নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আবারও সোচ্চার হয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আসন্ন জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে সর্বোচ্চ দুই ধাপে নতুন পে-স্কেল কার্যকরের দাবি জানিয়েছেন তারা। তাদের মতে, প্রথম ধাপে মূল বেতন এবং দ্বিতীয় ধাপে বিভিন্ন ভাতা কার্যকর করা হলে দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে এবং এতে দেশের প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার বড় ধরনের স্বস্তি পাবে।
৮ মে ২০২৬, ২২:৫২ | বিস্তারিত

নতুন জাতীয় পে-স্কেল: শিক্ষক-নিম্ন ধাপের কর্মচারীদের বেতন বৃদ্ধির বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নবম বেতন কমিশনের সুপারিশমালা জমা দেওয়া হয়েছে। গত বুধবার কমিশনের প্রধান জাকির আহমেদ খান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন। এবারের প্রস্তাবনায় বেতন কাঠামোয় বৈষম্য কমানো এবং নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বেতন বৈষম্য কমাতে বড় পরিবর্তনের প্রস্তাব বর্তমান বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কমিশন সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯.৪ থেকে কমিয়ে ...
২৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ | বিস্তারিত

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন সরকারের হাতে পৌঁছালেও এর বাস্তবায়ন নিয়ে শুরু থেকেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ আগেই গত ২১ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনটি জমা দেন কমিশনপ্রধান জাকির আহমেদ খান। প্রতিবেদনে সর্বোচ্চ ১৪৭ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হলেও, এত বড় পরিসরে বেতন বাড়ানোর প্রস্তাব সরকারের ভেতরেই প্রশ্নের মুখে পড়েছে। প্রস্তাবিত বেতন কাঠামো: ...
২৪ জানুয়ারি ২০২৬, ১৭:৪৬ | বিস্তারিত

চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোর পূর্ণাঙ্গ প্রস্তাব প্রস্তুত করেছে জাতীয় বেতন কমিশন। পরিকল্পনা অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই ২০২৬ থেকে এটি কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির বাস্তবতা বিবেচনায় বেতন ও ভাতায় বড় ধরনের পুনর্বিন্যাসের সুপারিশ করা হয়েছে এই কাঠামোয়। নিম্নস্তরের কর্মচারীদের জন্য বড় সুখবর প্রস্তাবিত কাঠামোর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো সর্বনিম্ন বেতনে বড় উল্লম্ফন। বর্তমানে সরকারি চাকরিতে সর্বনিম্ন মূল ...
১৭ জানুয়ারি ২০২৬, ২৩:৫০ | বিস্তারিত

চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। সুপারিশ অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে এ কাঠামো কার্যকর হবে এবং ২০২৬–২৭ অর্থবছরের ১ জুলাই থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ–এর কাছে হস্তান্তর করা হবে। এরপর তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করে চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য ...
১৭ জানুয়ারি ২০২৬, ১৭:৩৫ | বিস্তারিত

নবম পে স্কেলে বড় সুখবর: গ্রেড বহাল রেখে বেতন বাড়বে ৯০ শতাংশ-দেখুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছেছে সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় বেতন স্কেল। জাতীয় বেতন কমিশন তাদের সুপারিশমালা চূড়ান্ত করেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। কমিশনের প্রস্তাবে বর্তমান ১৬টি গ্রেড কাঠামো অপরিবর্তিত রেখে গ্রেডভেদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছে। কমিশন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নবম পে স্কেলের পূর্ণাঙ্গ সুপারিশপত্র বা চূড়ান্ত পাণ্ডুলিপি ইতোমধ্যে প্রস্তুত হয়েছে। সবকিছু পরিকল্পনা ...
৬ জানুয়ারি ২০২৬, ১৭:৩৪ | বিস্তারিত

নবম পে-স্কেল: আল্টিমেটামের মেয়াদ শেষ-যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পরও সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা পূরণ হয়নি। নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা যে নির্দিষ্ট সময়সীমা ১৫ ডিসেম্বর বেঁধে দিয়েছিলেন, তা ইতোমধ্যেই পার হয়ে গেছে। প্রায় ১৮ লাখ সরকারি চাকরিজীবীর আল্টিমেটামের মেয়াদ শেষ হলেও সরকার এখনো নতুন বেতন কাঠামো ঘোষণার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এই প্রেক্ষাপটে দ্রুত পে-স্কেল কার্যকরের দাবিতে কর্মচারী সংগঠনগুলোর প্রতিনিধিরা এখন অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের অপেক্ষায় রয়েছেন। সাক্ষাতের আবেদন, তবে মিলেনি উপদেষ্টার দেখা আল্টিমেটামের ...
১৬ ডিসেম্বর ২০২৫, ২৪:২৭ | বিস্তারিত
