Bangladesh cricket ট্যাগের খবর
এই ট্যাগের খবর

আইপিএলে মুস্তাফিজের ৯.২ লাখ রুপি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কোয়াব সভাপতি
নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে গত বছরের ডিসেম্বরে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে পরে ভারতের কিছু উগ্রপন্থী নেতার চাপের কারণে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি এই পেসারকে ছাড়তে বাধ্য হয় কলকাতা। বিষয়টি নিয়ে ক্রিকেটারদের সরাসরি মন্তব্যের সুযোগ কম ছিল, তবে ভেতরে ভেতরে যোগাযোগ চালানো হয়েছিল বলে জানিয়েছেন ক্রিকেটার ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিথুন। মিথুন জানান, মুস্তাফিজের পাওনা টাকার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছিল। ...
৯ জানুয়ারি ২০২৬, ২১:০৭ | বিস্তারিত

বিশ্বকাপে টাইগারদের রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে চায় ভারত, তবু মন গলছে না বিসিবির
নিজস্ব প্রতিবেদক: মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেটে তৈরি হয়েছে নজিরবিহীন কূটনৈতিক ও ক্রীড়াগত টানাপোড়েন। বিষয়টিকে শুধু একজন ক্রিকেটারের ইস্যু হিসেবে না দেখে জাতীয় নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। এই কঠোর অবস্থানের ফলে চরম চাপের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশ না গেলে কোটি টাকার লোকসানের শঙ্কা বিশ্বকাপের মতো বড় ...
৭ জানুয়ারি ২০২৬, ২১:১০ | বিস্তারিত

ভারতের মাটিতে বাংলাদেশ টি-২০ বিশ্বকাপ না খেললে যত লোকসান হবে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার ও বিসিবির আপত্তির কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে পারছে না টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ। এই পরিবর্তন ভারতের জন্য উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি করছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হলে বিসিসিআই কতটা আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারে তার হিসেবও প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের ২০ দলীয় বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে ৪টি করে ম্যাচ। বাংলাদেশের এই চারটি ম্যাচের তিনটি খেলা হওয়ার কথা ছিল কলকাতার ...
৫ জানুয়ারি ২০২৬, ১৭:৩৬ | বিস্তারিত

১৮ বছরের ক্যারিয়ারে ইতি, হঠাৎ করেই ক্রিকেটকে বিদায় জানালেন জনপ্রিয় পেসার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটে এক পরিচিত মুখের দীর্ঘ পথচলার শেষ অধ্যায় শুরু হলো। জাতীয় দলের অভিজ্ঞ ডানহাতি পেসার শফিউল ইসলাম সোমবার আনুষ্ঠানিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৬ বছর বয়সে এসে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রায় ১৮ বছরের পরিশ্রম, লড়াই ও অধ্যবসায়ের ক্রিকেটজীবনের পর্দা নামালেন তিনি। গত ছয় বছর জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে আলোচনায় রেখেছিলেন শফিউল। তবে একের পর এক চোট এবং বয়সজনিত বাস্তবতা ...
৫ জানুয়ারি ২০২৬, ১৬:২৫ | বিস্তারিত

২০২৬ সালে বাংলাদেশের ক্রিকেট খেলা কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
নিজস্ব প্রতিবেদক: রাকিব: বাংলাদেশের ক্রিকেটের জন্য ২০২৬ সাল হতে যাচ্ছে চরম ব্যস্ততা, বড় চ্যালেঞ্জ আর রোমাঞ্চে ঠাসা এক বছর। ২০২৫ সালের টানা সূচি শেষ না হতেই নতুন বছরে আরও কঠিন পরীক্ষার সামনে দাঁড়াচ্ছে টাইগাররা। টি–টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসর থেকে শুরু করে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান কিংবা ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজ সব মিলিয়ে বাংলাদেশ জাতীয় দলের ক্যালেন্ডার যেন এক মুহূর্তের জন্যও ফাঁকা নেই। বছরের শুরুতেই বিশ্বকাপের উত্তাপ ২০২৬ সালের ...
১ জানুয়ারি ২০২৬, ১৬:০২ | বিস্তারিত

বিপিএলের উত্তাপ, ঢাকা-রাজশাহীর হাড্ডাহাড্ডি লড়াই-সরাসরি দেখুন (LIVE)
নিজস্ব প্রতিবেদক: সিলেটের নয়নাভিরাম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দর্শকদের সামনে উপভোগ্য এক লড়াই উপহার দিচ্ছে বিপিএল। ২০২৫-২৬ আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে শক্তিশালী দুই দল রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালস। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক। আক্রমণাত্মক ছন্দে রাজশাহীর ব্যাটিং টস হেরে ব্যাট করতে নেমেই আগ্রাসী ভঙ্গিতে ইনিংস শুরু করে রাজশাহী ওয়ারিয়র্স। সর্বশেষ আপডেট অনুযায়ী, ৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করেছে দলটি। শুরুর দিকে কয়েকটি উইকেট হারালেও ...
২৭ ডিসেম্বর ২০২৫, ১৪:৫০ | বিস্তারিত

একাদশে সুযোগ পেয়ে যে চমক দেখালেন সাকিব আল হাসান
নিজস্ব প্রতিবেদক: হাসান: প্রথম ম্যাচে একাদশে না থাকলেও আইএলটি–টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে সুযোগ মিলেছে সাকিব আল হাসানের। ব্যাট হাতে নেমে শুরুতেই নিজের ক্লাসিক চার মেরে পরিচয়ও দিয়েছেন তিনি। তবে দলীয় প্রয়োজনে কিছুটা ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে স্বেচ্ছায় ‘রিটায়ার্ড আউট’ হন এই অভিজ্ঞ অলরাউন্ডার। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে আগে ব্যাট করে এমআই এমিরেটস। ইনিংসের ১১তম ওভারের শেষ বলে মোহাম্মদ ওয়াসিম আউট হলে পাঁচ নম্বরে ক্রিজে আসেন সাকিব। শুরুতে দুটি ডট বল খেললেও ওভারের শেষ ...
৭ ডিসেম্বর ২০২৫, ১৮:২২ | বিস্তারিত
