
রিপোর্টার

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন এবং উদযাপনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হবে। এ উপলক্ষে থাকবে সরকারি ছুটি। একই সঙ্গে দিবস উদযাপনে অতিরিক্ত ব্যয় কমানো, জাঁকজমকপূর্ণ আয়োজন এড়িয়ে চলা এবং সরকারি দাপ্তরিক কাজে বিঘ্ন না ঘটানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। এর মাধ্যমে গত ১১ মার্চ জারি করা আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে।
দিবস পালনে কমবে জাঁকজমক, বাড়তি খরচ
নতুন পরিপত্রে বলা হয়েছে, জাতীয় পর্যায়ের প্রধান উৎসব ছাড়া সাধারণভাবে বিভিন্ন দিবস পালনে অতিরিক্ত ব্যয় ও জাঁকজমক পরিহার করতে হবে। এ ক্ষেত্রে আলোকসজ্জা, সৌন্দর্যবর্ধন এবং বড় পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে।
এর পরিবর্তে প্রাতিষ্ঠানিক আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রমকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দিবসের তাৎপর্য তুলে ধরতে রেডিও ও টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান প্রচার করা যাবে। পাশাপাশি সীমিত পরিসরে সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজনের সুযোগ থাকবে।
কর্মদিবসে সমাবেশ ও শোভাযাত্রা আয়োজনে নিষেধাজ্ঞা
সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি কমাতে কর্মদিবসে সমাবেশ ও শোভাযাত্রা আয়োজন থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে সরকারি অফিসের নিয়মিত কার্যক্রম যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে।
কোনো বিশেষ সপ্তাহ পালন করা হলে সাধারণভাবে এর কর্মসূচি সর্বোচ্চ তিন দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
ছুটির দিন বা অফিস শেষে অনুষ্ঠান আয়োজনের নির্দেশ
পরিপত্রে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিনে অথবা নিয়মিত অফিস সময় শেষ হওয়ার পর আয়োজনের চেষ্টা করতে বলা হয়েছে। তবে অর্থ বা উপকরণ ব্যয় ছাড়াই যেসব সাধারণ কর্মসূচি বাস্তবায়ন সম্ভব, সেগুলো ছুটির দিন কিংবা নিয়মিত কর্মদিবসেও আয়োজন করা যাবে।
এ ছাড়া কোনো দিবস বা সপ্তাহ পালনের জন্য জেলা পর্যায় কিংবা রাজধানীর বাইরে থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় নিয়ে আসার প্রবণতা যথাসম্ভব পরিহার করতে হবে।
একই ধরনের জাতীয় ও আন্তর্জাতিক দিবস একসঙ্গে পালন
সরকারি ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে একই ধরনের দিবসগুলো একত্রে পালনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরিপত্র অনুযায়ী, দিবসগুলোর বিষয়বস্তু বা ক্ষেত্রের মধ্যে মিল থাকলে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবসকে প্রাধান্য দিয়ে জাতীয় দিবসগুলো একই তারিখে একত্রে উদযাপন করতে হবে।
এ বিষয়ে প্রয়োজন হলে বিস্তারিত সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে।
নির্দেশনা বাস্তবায়নে মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে অনুরোধ
জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন এবং উদযাপনের ক্ষেত্রে নতুন পরিপত্রের নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নতুন নির্দেশনার মূল লক্ষ্য হলো দিবস পালনের আনুষ্ঠানিকতা বজায় রাখার পাশাপাশি সরকারি ব্যয় কমানো, অপ্রয়োজনীয় জাঁকজমক এড়ানো এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল ও সরকারি দাপ্তরিক কার্যক্রম সচল রাখা।

জন্মনিবন্ধন সনদ শিশুর স্কুলে ভর্তি, জাতীয় পরিচয়পত্র তৈরি, পাসপোর্ট আবেদনসহ বিভিন্ন সরকারি কাজে প্রয়োজন হয়। কিন্তু অনেকের জন্মনিবন্ধনে নামের বানান, জন্মতারিখ কিংবা বাবা-মায়ের তথ্য ভুল থাকে। আবার কেউ কেউ নিজের জন্মনিবন্ধন অনলাইনে যাচাই করার নিয়ম জানেন না।
২ ঘণ্টা আগে

বিদেশ ভ্রমণ, পড়াশোনা, চিকিৎসা কিংবা কাজের প্রয়োজনে পাসপোর্ট গুরুত্বপূর্ণ একটি নথি। তবে নতুন পাসপোর্ট করতে কী কী কাগজপত্র লাগে, কীভাবে আবেদন করতে হয়, কত টাকা ফি দিতে হয় এবং পাসপোর্টের মেয়াদ শেষ হলে কীভাবে নবায়ন করতে হয়—এসব বিষয়ে অনেকেরই পরিষ্কার ধারণা নেই।
২ ঘণ্টা আগে

২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে পূর্বাভাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁদের হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আর ঈদুল ফিতর হতে পারে ৯ অথবা ১০ মার্চ।
৩ ঘণ্টা আগে

সিঙ্গাপুর থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চাইলে সিঙ্গাপুর ডলারের সর্বশেষ বিনিময় হার জানা জরুরি। মুদ্রার দর পরিবর্তনের কারণে প্রতিদিন দেশে পাঠানো অর্থের পরিমাণে পার্থক্য হতে পারে। তাই টাকা পাঠানোর আগে ব্যাংক বা অনুমোদিত অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠানের রেট ও চার্জ যাচাই করে নেওয়া ভালো।
৩ ঘণ্টা আগে

মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের বিনিময় হার ও চার্জে পার্থক্য রয়েছে। ১১ অক্টোবর ২০২৬ সালের দেওয়া তথ্য অনুযায়ী, মালয়েশিয়ান ১ রিঙ্গিতের বিনিময় হার ৩০ টাকা ১৯ পয়সা। আগের দিন এই হার ছিল ৩০ টাকা ১৮ পয়সা।
৩ ঘণ্টা আগে

সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক ও এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের বিনিময় হার এবং খরচে পার্থক্য রয়েছে। ১১ অক্টোবর ২০২৬ সালের দেওয়া হিসাব অনুযায়ী, সৌদি ১ রিয়ালের সর্বোচ্চ বিনিময় হার ৩২ টাকা ৬৭ পয়সা। তবে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে, তার ওপর নির্ভর করে দেশে প্রাপকের হাতে পৌঁছানো টাকার পরিমাণও ভিন্ন হতে পারে।
৩ ঘণ্টা আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিনিময়মূল্যে পরিবর্তন এসেছে। রোববার (১১ অক্টোবর ২০২৬) সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত, সিঙ্গাপুর ডলার, মার্কিন ডলারসহ বেশ কয়েকটি দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য বেড়েছে। তবে মালদ্বীপের রুফিয়া ও দক্ষিণ আফ্রিকার র্যান্ডের দাম কমেছে। ভারতীয় রুপি, জাপানি ইয়েন ও ইরাকি দিনারের বিনিময়মূল্য অপরিবর্তিত রয়েছে।
৪ ঘণ্টা আগে

সরকারি বাঙলা কলেজে তিনটি বাস থাকলেও শিক্ষার্থীদের প্রয়োজনের সময় তা পাওয়া যায় না বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি সিলেবাসভুক্ত বাধ্যতামূলক মাঠকর্মে যাতায়াতের জন্য আবেদন করেও বাস পাননি বলে অভিযোগ করেছেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা। আনুষঙ্গিক খরচ বহনের প্রস্তাব দিয়েও পরিবহন সুবিধা না পাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
১০ ঘণ্টা আগে

নবম জাতীয় পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীরা আগামী মাস থেকে নতুন বেতন পাবেন বলে জানানো হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে তা কার্যকর হতে আরও সময় লাগতে পারে। বিশেষ করে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন হিসাব করার প্রক্রিয়ায় জটিলতার কারণে এই বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে।
১ দিন আগে