ক্যাম্পাস প্রতিনিধি

সরকারি বাঙলা কলেজে তিনটি বাস থাকলেও শিক্ষার্থীদের প্রয়োজনের সময় তা পাওয়া যায় না বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি সিলেবাসভুক্ত বাধ্যতামূলক মাঠকর্মে যাতায়াতের জন্য আবেদন করেও বাস পাননি বলে অভিযোগ করেছেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা। আনুষঙ্গিক খরচ বহনের প্রস্তাব দিয়েও পরিবহন সুবিধা না পাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
জানা যায়, গত ৮ অক্টোবর(বৃহস্পতিবার) রাজধানীর ডেমরায় অবস্থিত জামদানি পল্লিতে ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের GELb: 3011 কোর্সের মাঠকর্ম অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় তাঁতিদের আর্থসামাজিক অবস্থা নিয়ে জরিপ পরিচালনা করেন তাঁরা।
শিক্ষার্থীদের অভিযোগ, মাঠকর্মের জন্য কলেজের বাস বরাদ্দ চেয়ে আবেদন করা হলেও তা পাওয়া যায়নি। বাসের জ্বালানি ও স্টাফদের আনুষঙ্গিক খরচ বহনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবু পরিবহন সুবিধা না মেলায় শেষ পর্যন্ত নিজেদের খরচে বাস ভাড়া করতে হয় তাঁদের।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন বিভাগের শিক্ষার্থী মো. রেদোয়ান হোসেন। তিনি লেখেন, ‘বারবার আবেদন করেও কলেজের বাস পাওয়া যায়নি। শিক্ষার্থীদের কল্যাণে থাকা বাস তাঁদের প্রয়োজনে ব্যবহার করা না গেলে সেগুলোর কার্যকারিতা কি।’
বিভাগের আরেক শিক্ষার্থী মো. ফয়সাল আহমেদ জানান, মাঠকর্মের জন্য প্রথমে মানিকগঞ্জের হরিরামপুরে হাজারি গুড় তৈরির প্রক্রিয়া ও গাছিদের আর্থসামাজিক অবস্থা নিয়ে কাজ করার পরিকল্পনা ছিল। কলেজ কর্তৃপক্ষ ঢাকার বাইরে বাস দিতে পারবে না জানালে পরে স্থান পরিবর্তন করে ডেমরা জামদানি পল্লি নির্ধারণ করা হয়।
তিনি বলেন, ‘জ্বালানি ও স্টাফদের খরচ বহনের প্রস্তাব দিয়েও বাস পাইনি। বাধ্য হয়ে নিজেদের খরচে বাস ভাড়া করে মাঠকর্ম সম্পন্ন করেছি।’
এ বিষয়ে জানতে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরীফুল আরেফীনকে প্রশ্ন করা হলে কোনো তথ্য দিতে রাজি হননি তিনি।
একই প্রসঙ্গে সরকারি বাঙলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মিটুল চৌধুরী বলেন, ‘শহরের বাইরে আমরা অনুমতি ছাড়া কলেজের বাস দিতে পারি না।’
তিনটি বাস থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের প্রয়োজনে পরিবহন সুবিধা না পাওয়ার অভিযোগে কলেজের বাস বরাদ্দের নীতিমালা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, সিলেবাসভুক্ত বাধ্যতামূলক মাঠকর্মের মতো একাডেমিক কার্যক্রমে পরিবহন সুবিধা নিশ্চিত করা এবং বাস বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন।

নবম জাতীয় পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীরা আগামী মাস থেকে নতুন বেতন পাবেন বলে জানানো হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে তা কার্যকর হতে আরও সময় লাগতে পারে। বিশেষ করে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন হিসাব করার প্রক্রিয়ায় জটিলতার কারণে এই বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে।
২১ ঘণ্টা আগে

কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর রাজু চৌধুরী (২০) নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। মাত্র ১৭ দিন আগে তাদের পরিচয় থেকে এই সম্পর্কের শুরু। রাজু কক্সবাজারের একটি আবাসিক হোটেলে চাকরি করেন। পরে তাঁর ডাকে তাজমিন কক্সবাজারে যায় বলে জানা গেছে। তবে ঠিক কবে সে কক্সবাজারে গিয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
২২ ঘণ্টা আগে

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের খবর পাওয়া গেছে। দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১৩ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর বিকেল ৫টা।
১ দিন আগে

তেজাবি সোনার দাম কমায় দেশের বাজারে আবারও সোনার দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হবে।
৬ দিন আগে

ময়মনসিংহের দক্ষিণ গশফরগাঁওয়ের উস্থি ইউনিয়নের কান্দিপাড়া বাসিন্দা এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার কান্দিপাড়া বাজারের বিকাশ ও মোবাইল ফোন ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান টনিকের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন একই এলাকার বাসিন্দা প্রবাসীর স্ত্রী নাছিমা আক্তার। জানাযায়, মোঃ মেহেদি হাসান টনিক কান্দিপাড়া বাসিন্দা মোঃ নাসির মিয়ার ছেলে। ভুক্তভোগী নাছিমা আক্তার ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় বাদী হয়ে উপজেলার পাগলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত/২০০৩) এর ৯(১) ধারায় অভিযোগ দায়ের করেছেন।
৬ দিন আগে

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পে ফিক্সেশন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। আইবাস++-এর মাধ্যমে পরিচালিত এই কার্যক্রম চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
৬ দিন আগে

সিঙ্গাপুরের ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার আজ রোববার (৪ অক্টোবর ২০২৬) প্রায় ৯৬ টাকা। বিভিন্ন বৈদেশিক মুদ্রা বিনিময় উৎসে সামান্য পার্থক্য দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ৪ অক্টোবরের ক্রস রেটে ১ সিঙ্গাপুর ডলারের বিড ৯৫.৯৮ টাকা এবং আস্ক ৯৬.১৮ টাকা নির্ধারিত হয়েছে।
৬ দিন আগে

মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ৪ অক্টোবর ২০২৬ মালয়েশিয়ান রিংগিতের সর্বশেষ বিনিময় হার ও বিভিন্ন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের তুলনামূলক তথ্য তুলে ধরা হলো। দেওয়া তথ্য অনুযায়ী, আজ ১ মালয়েশিয়ান রিংগিতের মূল্য ৩০.০৯ টাকা। আগের দিন রেট ছিল ৩০.১০ টাকা।
৬ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের সৌদি রিয়ালের বিনিময় হার ও বিভিন্ন এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের রেট তুলে ধরা হয়েছে। দেওয়া তথ্য অনুযায়ী, ৪ অক্টোবর ২০২৬ সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২.৬২ টাকা। তবে একই তথ্যের শুরুতে গতকালের রেট হিসেবে ৩২.৬৮ টাকা উল্লেখ করা হয়েছে, তাই রেটের পরিবর্তন নিয়ে উৎসের তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে।
৬ দিন আগে