
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের দক্ষিণ গশফরগাঁওয়ের উস্থি ইউনিয়নের কান্দিপাড়া বাসিন্দা এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার কান্দিপাড়া বাজারের বিকাশ ও মোবাইল ফোন ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান টনিকের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন একই এলাকার বাসিন্দা প্রবাসীর স্ত্রী নাছিমা আক্তার। জানাযায়, মোঃ মেহেদি হাসান টনিক কান্দিপাড়া বাসিন্দা মোঃ নাসির মিয়ার ছেলে। ভুক্তভোগী নাছিমা আক্তার ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় বাদী হয়ে উপজেলার পাগলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত/২০০৩) এর ৯(১) ধারায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ রয়েছে, বিবাদী মেহেদী হাসান টনিক অত্যন্ত চরিত্রহীন ও খারাপ প্রকৃতির লোক।
বিবাদী ও নাসিমা একই গ্রামের বাসিন্দা। তার স্বামী প্রবাসে থাকেন। তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান নিয়ে সে স্বামীর বাড়িতে বসবাস করেন । বিবাদীর সাথে তার মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। নাছিমার স্বামীর ব্যবসার খাতিরে বিবাদী মেহেদী হাসান টনিকের সাথে তার পরিচয় হয় এবং একপর্যায়ে তার নিকট হতে কিছু টাকা ধার নেয়। অভিযোগে আরও উল্লেখ রয়েছে নাছিমার স্বামীর ব্যবসার হিসাব এবং তার পাওনা টাকা আনার জন্য বিবাদীর দোকানে প্রায় সময় আসা-যাওয়া হয়তো। সেই সুযোগে বিবাদী তাকে কুপরামর্শ সহ প্রেমের প্রস্তাব দিতে থাকে একপর্যায়ে বিবাদীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে গড়ে উঠে।
বিবাদী তাকে প্রেমের ফাঁদে ফেলে ও বিয়ের প্রলোভন দেখিয়ে পাগলা থানাধীন কান্দিপাড়া বাজারে বিবাদীর দোকানের ভিতরে থাকা চৌকিতে জড়িয়ে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিক বার ধর্ষণ করে। বিবাদী মেহেদী হাসান টনিকের ধর্ষণের ফলে নাছিমা এখন ৭ মাসের অন্ত সত্ত্বা হয়েছেন। বিবাদীকে তার অবস্থার বিষয়টি বললেন বিবাদী তা অস্বীকার করে এবং তার গর্ভের সন্তান নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত থাকে।
মামলার এফআইআর ফরম নং-২৭ (পুরাতন ফরম নং-৫৬৭৯,সিআরপিসি এর ১৫৪ ধারা
ভুক্তভোগী নাছিমা আক্তার ও তার কলেজ পড়ুয়া মেয়ে, বোন,শশুড়- শাশুড়ী আমাদের কাছে পৃর্থক পৃর্থকভাবে তাদের সাক্ষাৎকার দিয়েছেন।
সাক্ষাৎকাররে নাছিমা আক্তার মেহেদি হাসান টনিকের সাথে তার ঘটে যাওয়া ঘটনার বিবরণ দিলেন এবং তার পাওনা ১৫ লক্ষ টাকা যেভাবে মেহেদী হাসান টনিক তাকে প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নিয়েছেন তা অশ্রুঝরা কন্ঠে বললেন।
নাছিমার দাবি ঘটনা জানাজানি হলে তা মেহেদী হাসান টনিককে জানালে সে বলে তার গর্ভে থাকা সন্তান নষ্ট করে দিতে।কিন্তু তিনি তাতে রাজী হননি।সেই পরিপ্রেক্ষিতে মেহেদী হাসান টনিক নাছিমাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও তা প্রাণে মেরে ফেলার হুমকি দেন।
তিনি আরও বলেন, আমি এখন কোথায় যাবো কি করবো,আমার পেটে থাকা শিশুটি কার পরিচয়ে বড় হবে। আমি ন্যায় বিচারের জন্য অনেকের কাছে গিয়েছি কিন্তু কেউ আমাকে সহযোগিতা করে নাই। অবশেষে আমি আত্ম- হত্যার পথ বেছে নিয়েছিলাম কিন্তু আমার তিনটি সন্তানের কথা ভেবে তা পারিনি। আমি মহামান্য আদালতের কাছে ন্যায় বিচার দাবি করছি। ন্যায় বিচার না পেলে আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা থাকবে না।
এ দিকে মেহেদী হাসান টনিক বাংলাদেশ হাইকোর্ট থেকে আগাম জামিনের ব্যবস্থা করেছেন।
জামিনে উল্লেখ আছে আসামি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ক্রিমিনাল প্রসিডিউর কোডের ৪৯৮ ধারা অনুযায়ী অন্তর্বর্তীকালীন জামিনের জন্য একটি আবেদন দাখিল করেছেন, যার টেন্ডার নম্বর ৭৯৫৮২, ২০২৬; যা পাগলা থানার মামলা নং-০৬, তারিখ: ০৫.০৯.২০২৬ (জি.আর. বাৎসরিক নম্বর ৯৩, ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(খ) ধারা অনুযায়ী) সংশ্লিষ্ট এবং বর্তমানে ময়মনসিংহের বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন। গত ১৫.০৯.২০২৬ তারিখে আইটেম নং-৮৫০ হিসেবে উক্ত আবেদনটি বিচারপতি জনাব মো. সেলিম এবং বিচারপতি জনাব মো. আশিক হাসান-এর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনকারী-আসামিকে তারিখ হতে ০৬ (ছয়) সপ্তাহের মধ্যে ময়মনসিংহের বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ প্রদান করেন এবং ইতোমধ্যে পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে আবেদনকারী-আসামিকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দেন।
আদেশের সার্টিফাইড কপি যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এই সার্টিফিকেট জারি করা হয়েছে, যা "৪৪ ডিএলআর (এডি) পৃষ্ঠা- ২১৯"-এ প্রকাশিত হয়েছে।
মেহেদী হাসান টনিকের আগাম জামিন পাওয়ার খবর শোনে জনমনে সৃষ্টি হয়েছে বিতর্ক। অনেকে মনে করছেন যদি এভাবে অপরাধী মুক্ত হয়ে যায় তাহলে সমাজে বৃদ্ধি পাবে অপরাধ প্রবনতা। সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাবে।তবে প্রতিপক্ষ যতই শক্তিশালী হউক আইনের উর্ধে নয়।মহামান্য আদালত অবশ্যই সত্যতা যাচাই করে প্রকৃত অপরাধীকে শাস্থি দিবেন এমন দাবি কান্দিপাড়ার সচেতন মহলের।
কান্দিপাড়ার শান্তি প্রিয় মানুষের দাবি ঘটনার সাথে যে ব্যক্তি জড়িত তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া। অভিযোক্ত মেহেদি হাসান টনিককে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি তা অস্বীকার করেছেন। নাছিমার বোন,শশুড়-শাশুড়ীর দাবি নাছিমার মত আর কোনো নারীকে যেনো এই রকম ঘটনার স্বীকার হতে না হয়। কলংলিত হয়ে সমাজে বেঁচে থাকার চেয়ে নর্দমার কীট হয়ে বেঁচে থাকা ভালো। সমাজে ঘাপটি মেরে থাকা মানুষ রুপি হায়েনা যাদের কবলে পড়ে নাছিমার মত অসংখ্য নারীর জীবন ধ্বংস হয়েছে। সর্ব শান্ত হয়েছে নাম না জানা অনেক পরিবার। যেহেতু নাছিমা তো এই সমাজেরই একজন, সে কারো বোন,কারো মা,কারো নিকটতম আত্মীয়। সেহেতু এই স্বাধীন বাংলাদেশে তার মত কোনো নারীকে যেনো এই ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় এই কথাগুলো বলেছেন নাছিমার মেয়ে।

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পে ফিক্সেশন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। আইবাস++-এর মাধ্যমে পরিচালিত এই কার্যক্রম চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
১ ঘণ্টা আগে

সিঙ্গাপুরের ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার আজ রোববার (৪ অক্টোবর ২০২৬) প্রায় ৯৬ টাকা। বিভিন্ন বৈদেশিক মুদ্রা বিনিময় উৎসে সামান্য পার্থক্য দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ৪ অক্টোবরের ক্রস রেটে ১ সিঙ্গাপুর ডলারের বিড ৯৫.৯৮ টাকা এবং আস্ক ৯৬.১৮ টাকা নির্ধারিত হয়েছে।
১ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ৪ অক্টোবর ২০২৬ মালয়েশিয়ান রিংগিতের সর্বশেষ বিনিময় হার ও বিভিন্ন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের তুলনামূলক তথ্য তুলে ধরা হলো। দেওয়া তথ্য অনুযায়ী, আজ ১ মালয়েশিয়ান রিংগিতের মূল্য ৩০.০৯ টাকা। আগের দিন রেট ছিল ৩০.১০ টাকা।
১ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের সৌদি রিয়ালের বিনিময় হার ও বিভিন্ন এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের রেট তুলে ধরা হয়েছে। দেওয়া তথ্য অনুযায়ী, ৪ অক্টোবর ২০২৬ সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২.৬২ টাকা। তবে একই তথ্যের শুরুতে গতকালের রেট হিসেবে ৩২.৬৮ টাকা উল্লেখ করা হয়েছে, তাই রেটের পরিবর্তন নিয়ে উৎসের তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে।
১ ঘণ্টা আগে

প্রবাসীদের জন্য আজ রোববার (৪ অক্টোবর ২০২৬) মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি রিয়াল, ইউএই দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়াল ও বাহরাইনি দিনারসহ প্রায় সব মুদ্রার দাম আগের দিনের তুলনায় বেড়েছে।
২ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে আজ রোববার (৪ অক্টোবর) আগের নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত বুধবার সোনার দাম সমন্বয় করেছিল। এরপর নতুন করে সোনা বা রুপার দাম পরিবর্তনের কোনো ঘোষণা দেওয়া হয়নি।
৫ ঘণ্টা আগে

প্রবাসীদের জন্য আজ ২ অক্টোবর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইনসহ বিভিন্ন দেশের মুদ্রার দামে আজ পরিবর্তন দেখা গেছে।
২ দিন আগে

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার রাতে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
২ দিন আগে