
বিশ্বের বিজ্ঞানীরা সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, যা পৃথিবী এবং মানবজাতির ভবিষ্যতকে গভীরভাবে প্রভাবিত করতে পারে—পৃথিবীর চৌম্বক মেরুর উল্টানো। যদিও এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া, তবে এর ফলে উদ্ভূত বিপদ হতে পারে বিপর্যয়কর, যা মানবজাতির অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে।
পৃথিবীর চারপাশে একটি অদৃশ্য চৌম্বক ক্ষেত্র রয়েছে, যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে। এই চৌম্বক ক্ষেত্র পৃথিবীকে সূর্যের তীব্র রশ্মি এবং মহাকাশের অন্যান্য ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা প্রদান করে। পৃথিবী প্রতি ২৪ ঘণ্টায় একবার নিজের অক্ষের উপর ঘুরে এবং এর কেন্দ্রের গলিত লোহা চক্রাকারে ঘুরে চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তবে, পৃথিবীর চৌম্বক মেরু নিয়মিতভাবে পরিবর্তিত হয়ে থাকে এবং এই পরিবর্তন প্রায় প্রতিটি দুই থেকে তিন লাখ বছরে একবার ঘটে।
গবেষকদের মতে, পৃথিবীর চৌম্বক মেরু যখন উল্টে যায়, তখন পৃথিবীর প্রাণীকুলের জন্য এক ভয়ানক বিপদ হতে পারে, যা পৃথিবীর জীববৈচিত্র্যের এক বিশাল অংশ বিলুপ্ত করে দিতে পারে—এটি 'ম্যাস এক্সটিংশন' নামে পরিচিত। কারণ, চৌম্বক ক্ষেত্রের দুর্বল হওয়ার ফলে পৃথিবীকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়ে। এই রশ্মিগুলো প্রাণীদের জন্য প্রাণঘাতী হতে পারে।
সর্বশেষ চৌম্বক মেরু উল্টানোর ঘটনা ঘটেছিল প্রায় ৭ লাখ ৮০ হাজার বছর আগে। তবে, আধুনিক গবেষণায় দেখা গেছে, ১৯৮০ সাল থেকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অস্বাভাবিকভাবে দুর্বল হতে শুরু করেছে। বিশেষ করে, সাউথ আটলান্টিক এনাম নামে একটি অঞ্চলে চৌম্বক ক্ষেত্র প্রায় অকেজো হয়ে পড়েছে, যা পৃথিবীর এক-পঞ্চমাংশ অংশ জুড়ে বিস্তৃত। এই দুর্বলতার কারণে, গবেষকরা ধারণা করছেন যে, আগামী কয়েক বছরের মধ্যে পৃথিবীর চৌম্বক মেরু উল্টে যেতে পারে।
যদি এমনটি ঘটে, পৃথিবীর যে উত্তর মেরু পরিচিত, তা দক্ষিণ-পূর্ব দিকে চলে যাবে এবং সূর্য উঠবে পশ্চিম থেকে—এটি হবে এক অবিশ্বাস্য দৃশ্য। এই পরিবর্তনের ফলে পৃথিবী এবং মানবজাতির জন্য বিপুল ঝুঁকি তৈরি হতে পারে। চৌম্বক ক্ষেত্রের দুর্বলতার কারণে সূর্যের ক্ষতিকর রশ্মি, যেমন এক্স-রে এবং গামা রশ্মি, পৃথিবীর ওপর প্রভাব ফেলতে পারে, যা ক্যান্সারের প্রকোপ বৃদ্ধির কারণ হতে পারে।
এছাড়া, পৃথিবীতে ভূমিকম্প, ভূমিধস, অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক বিপর্যয়ও ঘটতে পারে। বৈদ্যুতিক যন্ত্রপাতি, সার্কিট, বিদ্যুৎ গ্রিড এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে স্যাটেলাইট, মোবাইল ফোন, ইন্টারনেট—কোনো কিছুই কাজ করবে না। এতে মানবজাতি এক সময় অন্ধকার যুগে ফিরে যেতে পারে, যেখানে আধুনিক প্রযুক্তির অস্তিত্ব থাকবে না।
বিশেষত, কিছু মুসলিম আলেম এই গবেষণার ফলাফল নিয়ে মন্তব্য করেছেন। তাদের মতে, হাদীসে বর্ণিত কেয়ামতের পূর্বে পশ্চিম থেকে সূর্য উঠবে—এটি হয়তো পৃথিবীর চৌম্বক মেরুর উল্টানোর সঙ্গে সম্পর্কিত হতে পারে।
গবেষকরা এই বিষয়টি নিয়ে আরও গভীর গবেষণা চালিয়ে যাচ্ছেন, তবে এখন পর্যন্ত এর কোনো স্থির সমাধান পাওয়া যায়নি। পৃথিবীর চৌম্বক মেরুর উল্টানো মানবজাতির জন্য এক নতুন চ্যালেঞ্জ হতে পারে, যা অদূর ভবিষ্যতে আরও স্পষ্ট হয়ে উঠবে।

সাময়িক জরুরি ব্যয় মেটাতে গ্রাহকদের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সুদের পরিবর্তে নির্ধারিত ফি-ভিত্তিক এই ঋণসুবিধার মাধ্যমে গ্রাহকেরা প্রয়োজনীয় বিভিন্ন সেবা ও বিলের অর্থ পরিশোধ করতে পারবেন। ফলে হাতে নগদ টাকা না থাকলেও নির্দিষ্ট সময়ের জন্য এই সুবিধা ব্যবহার করে জরুরি পেমেন্ট করা সম্ভব হবে।
৩ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে কোন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি কত টাকা পাওয়া যাচ্ছে, তা আগে থেকে জানা থাকলে প্রবাসীরা নিজেদের হিসাব-নিকাশ সহজে করতে পারেন। সেই ধারাবাহিকতায় আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ নির্ধারিত রেট তুলে ধরা হলো।
৪ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে নতুন একটি কাঠামো নিয়ে এগোচ্ছে সরকার। নতুন বেতন কাঠামোর মূল প্রজ্ঞাপন জারির পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের জন্য পৃথক সাতটি এসআরও জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অনলাইনে চাকরিজীবীদের তথ্য হালনাগাদ করে নতুন বেতন নির্ধারণের উদ্যোগও নেওয়া হচ্ছে। প্রজ্ঞাপন প্রকাশের পর এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৭ ঘণ্টা আগে

দেশের বাজারে শনিবার (১২ সেপ্টেম্বর) সোনার দাম অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বশেষ যে দর নির্ধারণ করেছে, আজও সেই দামেই সোনা বিক্রি হচ্ছে। এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং ওইদিন সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়। এরপর আর কোনো মূল্য সমন্বয় না হওয়ায় শনিবারও একই দরে সোনা বিক্রি হচ্ছে।
১১ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত এবং বিদ্যুৎ লাইন উন্নয়নকাজের জন্য শনিবার (১২ সেপ্টেম্বর) দেশের দুই অঞ্চলের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে সিলেটে টানা তিন ঘণ্টা এবং গাজীপুরের কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
১২ ঘণ্টা আগে

দেশের বাজারে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সোনার দামে নতুন কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বশেষ যে দর নির্ধারণ করেছে, আজও সেই দামেই সোনা বিক্রি হচ্ছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দাম কমানোর পর সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়। এরপর আর কোনো সমন্বয় না হওয়ায় শুক্রবারও একই দরে সোনা বিক্রি হচ্ছে।
১ দিন আগে

মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পরও বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট এখনো প্রকাশ হয়নি। গত ৩১ আগস্ট নতুন বেতন কাঠামো অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে এ-সংক্রান্ত গেজেট জারি করার কথা জানানো হয়েছিল। কিন্তু ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রজ্ঞাপন প্রকাশ না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসীরা দেশে টাকা পাঠানোর আগে রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার বর্তমান মূল্য জানতে চান। ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রায় ৩০.২৩ থেকে ৩০.৩৬ বাংলাদেশি টাকা পাওয়া যাচ্ছে। বিভিন্ন বৈদেশিক মুদ্রা বিনিময় উৎসে সময়ভেদে এই হার কিছুটা ওঠানামা করছে।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময়মূল্য প্রতিদিনই গুরুত্বপূর্ণ। সৌদি আরব থেকে দেশে টাকা পাঠানোর সময় রিয়ালের বর্তমান মূল্য জানলে প্রবাসীরা সম্ভাব্য কত টাকা দেশে পাঠানো যাবে, সে বিষয়ে ধারণা নিতে পারেন।
১ দিন আগে