
রিপোর্টার

রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ শহরে গৃহশিক্ষিকা মরিয়ম বেগমের রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে পৌর এলাকার নামোশংকরবাটি চৌকাপাড়ার একটি বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক দম্পতি ও এক স্বর্ণকারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
নিহত মরিয়ম বেগম উজ্জ্বলপাড়ার আবুল কালামের স্ত্রী। দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসায় গিয়ে ছাত্রছাত্রীদের পড়িয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। পরিবারের অভিযোগ, শরীরে থাকা স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে মরিয়ম বেগম রুবেল নামে এক ব্যক্তির মেয়েকে পড়াতে তার বাসায় যান। কিন্তু রাত পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি। পরে তারা সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
মঙ্গলবার সকালে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বাড়ির ভেতর থেকে বস্তার মধ্যে মরিয়ম বেগমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, বাড়ির মালিক রুবেলের স্ত্রী সুমি ওরফে ফমির বিরুদ্ধে আগেও চেতনানাশক প্রয়োগ করে মানুষকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল। একটি ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসাও হয়েছিল বলে জানিয়েছেন এলাকাবাসী।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, তদন্তের অংশ হিসেবে এক স্বর্ণকারের কাছ থেকে নিহতের কানের দুল উদ্ধার করা হয়েছে। বাড়ির মালিক রুবেল, তার স্ত্রী সুমি ওরফে ফমি এবং স্বর্ণকার দীপককে হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

দেশের স্বর্ণের বাজারে আবারও এলো দামের বড় পরিবর্তন। সবশেষ সমন্বয়ে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন ঘোষণায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
১৭ মিনিট আগে

দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য বড় সুখবর আসতে যাচ্ছে। দীর্ঘদিনের আলোচনার পর নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। তবে অর্থনীতির চাপ ও রাজস্ব পরিস্থিতি বিবেচনায় পুরো বেতন-ভাতা একসঙ্গে না বাড়িয়ে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি সূত্রগুলো বলছে, আগামী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেলের প্রথম ধাপ কার্যকর হতে পারে।
৪০ মিনিট আগে

ভূরাজনৈতিক উত্তেজনা ও আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাবে অবশেষে দেশের স্বর্ণবাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। টানা কয়েক দফা মূল্যবৃদ্ধির পর এবার স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
১২ ঘণ্টা আগে

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীতে জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করেছে Northern Electricity Supply PLC। এই কাজের অংশ হিসেবে আগামী বুধবার (২০ মে) জেলার কয়েকটি এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১৫ ঘণ্টা আগে

অবশেষে সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক সময় জানাল সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। সোমবার (১৮ মে) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি কার্যকর করার সর্বোত্তম পদ্ধতি নির্ধারণে সরকার কাজ করছে।
১৭ ঘণ্টা আগে

প্রায় এক যুগের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের পথে বড় ধরনের অগ্রগতি এসেছে। ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি, মূল্যস্ফীতি সামাল এবং জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় নতুন বেতন কাঠামোর দাবিতে থাকা লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য এই ঘোষণা স্বস্তির বার্তা হয়ে এসেছে।
১ দিন আগে

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এখনো স্থানীয় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও এবার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হবে। একইসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের সমর্থিত প্রার্থীদের পক্ষে মাঠে সক্রিয় হওয়ায় নির্বাচন ঘিরে উত্তেজনা তৈরি হতে পারে।
১ দিন আগে

প্রবাসীদের পাঠানো অর্থে আবারও চাঙা হয়ে উঠছে দেশের অর্থনীতি। চলতি মে মাসের প্রথম ১৭ দিনেই বাংলাদেশে এসেছে ২১৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য বলছে, গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩৫ দশমিক ২ শতাংশ।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা মূল্য ওঠানামার মধ্যেই এবার এক ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। শনিবার (১৬ মে) সকালে প্রকাশিত বাজুসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত এই নতুন দামেই আজ সোমবার দেশের বাজারে বিক্রি হচ্ছে ২২ ক্যারেটের স্বর্ণ।
১ দিন আগে