
রিপোর্টার

বিদেশে ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ নতুন সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশি দূতাবাস বা হাইকমিশনের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ভিসা বন্ড ও ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটের অর্থ বৈধভাবে বিদেশে পাঠাতে পারবে দেশের ব্যাংকগুলো।
সোমবার (১১ মে) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দেয়।
এতে বলা হয়েছে, বিদেশে ভিসা আবেদন করতে গিয়ে অনেক বাংলাদেশিকে ভিসা বন্ড বা নিরাপত্তা জামানতের অর্থ জমা দেওয়ার বাধ্যবাধকতায় পড়তে হয়। এতদিন এ অর্থ পাঠানো নিয়ে নানা জটিলতা থাকলেও নতুন সিদ্ধান্তের ফলে সেই প্রক্রিয়া অনেক সহজ হবে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো আবেদনকারীর ভিসা পাওয়ার জন্য ভিসা বন্ড বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট বাধ্যতামূলক হলে ব্যাংক আবেদনকারীর পক্ষে প্রয়োজনীয় অর্থ বিদেশে পাঠাতে পারবে।
এছাড়া ব্যাংকগুলো এখন আবেদনকারীদের জন্য আন্তর্জাতিক ও ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে, যেখানে প্রয়োজনীয় অর্থ আগে থেকেই জমা থাকবে। যাদের আগে থেকেই আন্তর্জাতিক কার্ড রয়েছে, তারাও ভ্রমণ কোটার আওতায় সেই কার্ডে পুনরায় অর্থ লোড করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ অর্থ কেবল ভিসাসংক্রান্ত কাজেই ব্যবহার করা যাবে এবং অন্য কোনো খাতে ব্যবহার করা যাবে না। একই সঙ্গে ইআরকিউ হিসাব, আরএফসিডি হিসাব এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও এই সুবিধা গ্রহণ করা যাবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত বিদেশে উচ্চশিক্ষা, চাকরি ও ভ্রমণের জন্য আবেদনকারী বাংলাদেশিদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে এবং বৈদেশিক লেনদেন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করবে।

ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র। দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট তারিখ জানালেন শেখ হাসিনা। তার এ পরিকল্পনা বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
৭ ঘণ্টা আগে

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে। এরপর রায় ঘোষণার দিন নির্ধারণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
১১ ঘণ্টা আগে

দেশের উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ বিভিন্ন এলাকায় মাত্র দুই মিনিটের ব্যবধানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২ মিনিটে প্রথম এবং ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় এই কম্পন অনুভূত হয়। হঠাৎ দুই দফার কম্পনে অনেকের ঘুম ভেঙে যায়। আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।
১৩ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। অর্থাৎ, সোনার দাম এখন দুই লাখ টাকার একেবারে কাছাকাছি।
১৩ ঘণ্টা আগে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৭টা ৩২ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ৫১৬ কিলোমিটার দূরে হলেও ভূমিকম্পের কম্পন দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।
১৩ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ান রিংগিতের আজকের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) রাত ৭টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, প্রতি মালয়েশিয়ান রিংগিতের বিনিময় মূল্য ৩০ টাকা ১৪ পয়সা।
১ দিন আগে

জমি কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হলো দলিলের সত্যতা এবং বিক্রেতার মালিকানা যাচাই করা। কারণ, সরকারি সিল, স্বাক্ষর কিংবা নিবন্ধন নম্বর থাকলেই কোনো দলিল আসল—এমনটি ধরে নেওয়ার সুযোগ নেই। জাল দলিল তৈরি করে জমি বিক্রি, একই জমি একাধিক ব্যক্তির কাছে হস্তান্তর কিংবা ভুয়া মালিকানা দেখিয়ে প্রতারণার ঘটনা ঘটতে পারে।
১ দিন আগে

হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে পঞ্চম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেয়েছে মিরসরাইয়ের সন্তান আনাস ফাইয়াজ। সে বারইয়ারহাট আশরাফুল উলুম তাহফিজুল কুরআন মাদরাসার শিক্ষার্থী। তার বাবার নাম ওমর ফারুক। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় পর্বে ৩০ পারা গ্রুপে অংশ নিয়ে পঞ্চম স্থান অর্জন করে আনাস।
১ দিন আগে

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব কেটে যাওয়ায় মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে দেশের আকাশ পরিষ্কার হতে পারে। একই সঙ্গে আগামী দুই দিনের মধ্যে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। এতে শীতের অনুভূতি বাড়বে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের শুরুতে সারা দেশে শীত জেঁকে বসতে পারে। তবে পুরো শীত মৌসুম বিবেচনায় এবার তুলনামূলক উষ্ণ শীতের সম্ভাবনা রয়েছে।
১ দিন আগে