
রিপোর্টার

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ সীমান্ত ইস্যুতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে।
সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গের নতুন সরকার। সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং জনতাত্ত্বিক পরিবর্তন ঠেকানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের জনতাত্ত্বিক কাঠামো বদলে গেছে। তাই সীমান্ত সুরক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। নির্ধারিত ৪৫ দিনের মধ্যেই বিএসএফ জমি বুঝে পাবে।
তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে ইতোমধ্যে জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে ভূমি ও রাজস্ব সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সীমান্তকে ঘিরে কঠোর অবস্থান নেওয়াই ছিল বিজেপির নির্বাচনী প্রচারণার বড় অস্ত্র। দলটি বারবার অভিযোগ করেছিল, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সরকার সীমান্ত সুরক্ষায় ব্যর্থ হয়েছে এবং রাজনৈতিক স্বার্থে অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছে।
দীর্ঘ ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের প্রায় সব বড় নির্বাচনে পরাজয়ের পর এবার বিশাল জয় পেয়েছে বিজেপি। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়ে সরকার গঠন করেছে দলটি। নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন ও প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার মতো বিতর্কিত ইস্যুর মধ্যেও এই সাফল্য পায় বিজেপি।
রাজ্যের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ৫৫ বছর বয়সী শুভেন্দু অধিকারী এই নির্বাচনে বড় ভূমিকা পালন করেন। এমনকি তৃণমূলের শক্ত ঘাঁটি ভবানীপুর আসনে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।
সূত্র: এনডিটিভি, পিটিআই।

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা বেড়েছে।
১০ ঘণ্টা আগে

সিঙ্গাপুরের মুদ্রা সিঙ্গাপুর ডলার বা এসজিডির বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিয়ে প্রবাসী ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারীদের আগ্রহ থাকে। প্রতিদিনের বাজার পরিস্থিতি অনুযায়ী এই হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
১০ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
১১ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা। এর আগের দিন ১৯ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ৫ পয়সা।
১১ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৫৩ পয়সা। এর আগের দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) ১ রিয়ালের হার ছিল ৩২ টাকা ৮১ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের বিনিময় হার কমেছে।
১১ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো জারি করেছে সরকার। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।
১২ ঘণ্টা আগে

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এ উপলক্ষে ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
১২ ঘণ্টা আগে

আট দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। ৬২০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পুনরায় চালু করা হয়। চালুর প্রথম দিন ইউনিটটি থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
১২ ঘণ্টা আগে

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
১ দিন আগে