
রিপোর্টার

রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় হঠাৎ করেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রবিবার (৩ মে) এক জরুরি বার্তায় সংস্থাটি জানায়, ঢাকা ওয়াসা কর্তৃক গুলশান-বাড্ডা লিংক রোড এলাকায় কাজ করার সময় তিতাস গ্যাসের একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে গ্যাস লিকেজের ঝুঁকি তৈরি হয়, যা থেকে সম্ভাব্য জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাইপলাইনের ভালভ বন্ধ করে দিয়েছে এবং জরুরি ভিত্তিতে লিকেজ মেরামতের কাজ শুরু করেছে। এই কারণে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা এবং আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
হঠাৎ গ্যাস না থাকায় এসব এলাকার বাসিন্দারা রান্না ও দৈনন্দিন কাজকর্মে বেশ সমস্যায় পড়েছেন। বিশেষ করে সকালে ও দুপুরে গ্যাস না থাকায় অনেক পরিবার বিকল্প ব্যবস্থার দিকে ঝুঁকছেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে মেরামত কাজ শেষ করে স্বাভাবিক গ্যাস সরবরাহ পুনরায় চালু করার চেষ্টা চলছে। একই সঙ্গে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা আবেদনের প্রক্রিয়া আরও সহজ করতে ভিসা আন্ডারটেকিং ফর্মের কাঠামো সরল করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। ফর্মের ভাষা ও লেখার ধরন সহজ করায় এখন আবেদনকারীরা অন্যের সাহায্য ছাড়াই এটি পূরণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
৩ মিনিট আগে

নবম পে স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পাওয়ার অপেক্ষায় রয়েছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বড় অঙ্কের অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বর থেকেই নতুন স্কেলে বেতন পেতে পারেন তারা। তবে প্রয়োজনীয় অনুমোদন ও প্রশাসনিক কার্যক্রম শেষ করতে দেরি হলে অপেক্ষা বাড়তে পারে জানুয়ারি পর্যন্ত।
৫ ঘণ্টা আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হচ্ছে। আজ শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে।
৬ ঘণ্টা আগে

টানা তিন দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।
৬ ঘণ্টা আগে

ভারতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা আবেদনের নিয়মে নতুন বাধ্যবাধকতা চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে পর্যটন, চিকিৎসা, ব্যবসা কিংবা অন্য যেকোনো প্রয়োজনে ভারতীয় ভিসার আবেদন করতে হলে নির্ধারিত অঙ্গীকারনামা জমা দিতে হবে। এই ফর্ম ছাড়া কোনো ভিসার আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে হাইকমিশন।
১৯ ঘণ্টা আগে

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের শুরুর একাদশে বড় চমক দিয়েছেন প্রধান কোচ থমাস ডুলি। রক্ষণভাগের পরিচিত মুখ বিশ্বনাথ ঘোষকে এবার মূল স্ট্রাইকার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ ছাড়া একাদশে জায়গা পেয়েছেন তিন প্রবাসী ফুটবলা
২১ ঘণ্টা আগে

ফিফা র্যাঙ্কিং থেকে শুরু করে মুখোমুখি লড়াই ও সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাস—সব পরিসংখ্যানেই ভুটানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। এবার মাঠের লড়াইয়েও সেই আধিপত্য ধরে রেখে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী দিনে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের মাঠে সমর্থকদের সামনে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।
২১ ঘণ্টা আগে

একটি দুর্ঘটনায় নিভে গেল ১৭ বছর বয়সী কিশোর মোঃ আশিকের প্রাণ। জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়াবাড়ী বিদ্যালয়ের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারায় সে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগে পুড়ে যায় দুর্ঘটনাকবলিত বাসটি।
১ দিন আগে

দেশের বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ মূল্যতালিকায় এ দাম জানানো হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
১ দিন আগে