
গত ২০২৩ সালের আইপিএলে চেন্নাইয়ের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন মোস্তাফিজুর রহমান, সেই ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন। তার বোলিংয়ের নৈপুণ্যে, বিশেষ করে ডেথ ওভারে স্লোয়ার এবং কাটার ডেলিভারি কারার কারণে তিনি দলের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন।
কিন্তু দুঃখের বিষয় হলো আসন্ন আইপিএলে চেন্নাই তাকে দলে রাখার সিদ্ধান্ত নেয়নি। এনডি টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে যে, চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা অনেকের জন্য আকাশ থেকে পড়ার মত। ২০২৩ সালের আইপিএল নিলামে শেষ মুহূর্তে ২ কোটি রুপির ভিত্তিমূল্যে তাকে দলে ভেড়ায় চেন্নাই।
চেন্নাই ছেড়ে দিলেও সেই সুযোগ টা কাজে লাগাতে মরিয়া অন্য দল গুলো। বাংলার কাটার মাস্টারকে নিতে ১০ কোটি রুপি দিতেও প্রস্তুত। ৩-৪ দলের নামও শোনা যাচ্ছে। সেই তালিকায় আছে মুম্বাই, পান্জাব, কোলকাতা।
এ দিকে নতুন করে দল গঠন করার জন্য কাজ করছে চেন্নাই, এবং আর সে জন্যই মুস্তাফিজকে ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে নতুন খেলোয়াড় নেয়া এবং পেস আক্রমণের ভিন্ন পরিকল্পনা রয়েছে।
যদিও এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য হতাশাজনক হলেও, এটি মুস্তাফিজের জন্য নতুন সুযোগের সৃষ্টি করেছে। তাকে অন্যান্য দলগুলোর কাছে নিলামে পাওয়া যেতে পারেন, যা তার আইপিএল ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে পারে।
রিটেইন করা ক্রিকেটারদের তালিকা-
ঋতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, ড্যারিল মিচেল, মাথিশা পাতিরানা, শিবম দুবে।
মুম্বাই ইন্ডিয়ানস: হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা, ঈশান কিষান ও আংশুই কামবোজ।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি, উইল জ্যাকস, গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ সিরাজ, ইয়াশ দয়াল ও ক্যামেরন গ্রিন।
রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জয়সওয়াল, ট্রেন্ট বোল্ট, যুবেন্দ্র চাহাল ও সন্দ্বীপ শর্মা।
কলকাতা নাইট রাইডার্স: শ্রেয়াস আইয়ার, সুনিল নারিন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, হর্ষিত রানা ও ফিল সল্ট।
গুজরাট টাইটান্স: শুভমান গিল, রশিদ খান, ডেভিড মিলার, সাই সুদর্শন, মোহাম্মদ শামি ও রাহুল তেওয়াতিয়া।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস: লোকেশ রাহুল, নিকোলাস পুরান, মার্কাস স্টয়নিস, রবি বিষ্ণয়, কুইন্টন ডি কক ও মায়াঙ্ক যাদব।
দিল্লি ক্যাপিটালস: ঋষভ পান্ত, ক্রিশ্চিয়ান স্টাবস, অক্ষর প্যাটেল, মিচেল মার্শ, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ও অভিষেক পোরেল।
পাঞ্জাব কিংস: আর্শদীপ সিং, কাগিসো রাবাদা, স্যাম কারান, শশাঙ্ক সিং, লিয়াম লিভিংস্টোন ও অশুতোষ শর্মা।

২ দিন আগে

২ দিন আগে

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
১০ সেপ্টেম্বর ২০২৬

২০২৪ সালের নারী এশিয়া কাপে ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এবার সেই হারের স্মৃতি পেছনে ফেলে নতুন লড়াইয়ের অপেক্ষায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাম্বুলার পর এবার দুবাইয়ের মাটিতে ভারতের বিপক্ষে প্রতিশোধের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগ্রেসরা।
১০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ব্যস্ত সূচি। আগামী অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের অংশগ্রহণে বসতে যাচ্ছে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। ১৭ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে।
৮ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে ক্রিকেটে এবারও পদকের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে পদকের মঞ্চে পৌঁছাতে হলে শুরুতেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই দলকে। পুরুষ ও নারী—উভয় দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে নিজেদের অভিযান শুরু করবে। ফলে প্রথম ম্যাচেই জয় তুলে নিতে পারলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে। আর সেই ধাপ পেরোতে পারলেই ব্রোঞ্জ নয়, সোনার পদকের লড়াইয়ে নামার সুযোগ তৈরি হবে বাংলাদেশের।
৭ সেপ্টেম্বর ২০২৬