
রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্ররাজনীতি নতুন করে আলোচনায় এসেছে একটি ভাইরাল স্ক্রিনশট ঘিরে। এই প্রসঙ্গে বর্তমান ডাকসু ভিপি Sadiq Kayem-কে বাংলাদেশ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি Rakibul Islam Rakib।
বুধবার (২৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক ও আলোচনা।
রাকিবের পোস্টে যা বলা হয়েছে
ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব উল্লেখ করেন, ২০১৮ সালের ৩১ জুলাই রাত ১১টার দিকে Bangladesh Chhatra League-এর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে সভাপতি নির্বাচিত হন Rezwanul Haque Shovon এবং সাধারণ সম্পাদক হন Golam Rabbani।
রাকিব দাবি করেন, কমিটি ঘোষণার মাত্র এক ঘণ্টার মধ্যেই সূর্যসেন হল শাখা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত সাদিক কায়েম নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।
তার ভাষ্য অনুযায়ী, হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদ পাওয়ার আশায় সাদিক কায়েম ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বজায় রাখতেন।
রাকিব আরও বলেন, ‘সূর্যসেন হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদ পাওয়ার আশায় ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রক্ষা করেছেন সাদিক কায়েম। অথচ ৫ আগস্টের পর থেকে সেই ছাত্রলীগের একনিষ্ঠ কর্মীই আজ দেশ ও জাতিকে সাহসিকতার গল্প শোনায়।’
পোস্টের শেষ অংশে তিনি ইংরেজিতে লেখেন—‘History repeats itself’, যার অর্থ ইতিহাস নিজেই বারবার পুনরাবৃত্তি করে।
ভাইরাল স্ক্রিনশটের সূত্র
এর আগে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ক্রিনশট ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম অতীতে সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে একাধিকবার টেক্সট করেছিলেন।
এই স্ক্রিনশটটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক Abdul Kader।
ভাইরাল স্ক্রিনশট অনুযায়ী, ২০১৮ সালের ১ আগস্ট সাদিক কায়েম প্রথমবার গোলাম রাব্বানীকে ‘আসসালামু আলাইকুম, ভাই’ লিখে বার্তা পাঠান। এরপর ৩ আগস্ট আবারও সালাম দিয়ে নিজেকে বিশ্ববিদ্যালয়ের ‘ছোট ভাই’ হিসেবে পরিচয় দেন।
পরে ২০১৯ সালের ৩১ জানুয়ারিতেও একইভাবে আবার বার্তা পাঠিয়ে তিনি নিজেকে হলের ‘ছোট ভাই’ হিসেবে পরিচয় দেন।
তবে স্ক্রিনশট অনুযায়ী, ওই বার্তাগুলোর কোনো উত্তর দেননি গোলাম রাব্বানী।
গোলাম রাব্বানীর মন্তব্য
পোস্টটির কমেন্টে স্ক্রিনশটটি শেয়ার করে গোলাম রাব্বানী ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মন্তব্য করেন। তিনি লেখেন, যেহেতু সাদিক কায়েম তাকে বিশ্ববিদ্যালয় ও হলের ‘ছোট ভাই’ হিসেবে পরিচয় দিয়েছে, তাই ফান্ডে রেখে আসা তিন লাখ টাকাও সে খরচ করে ফেলতে পারে—এ বিষয়ে তার আর কোনো দাবি নেই।
এই মন্তব্য ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে।

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে এবং চলবে ৮ আগস্ট পর্যন্ত।
১ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে। ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’সহ সংশ্লিষ্ট বিভিন্ন কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের ‘সুপারিশ প্রণয়ন কমিটি’ পুনর্গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২১ এপ্রিল (মঙ্গলবার) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
১ ঘণ্টা আগে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটি সঠিক নয় বলে জানিয়েছে সরকার। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশে বাড়ানোর প্রস্তাব অনুমোদন পায়নি।
৮ ঘণ্টা আগে

দেশের পুলিশ প্রশাসনে আবারও বড় ধরনের রদবদল এনেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের একাধিক কর্মকর্তাকে নতুন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
১০ ঘণ্টা আগে

সারা দেশে বাসভাড়া বৃদ্ধি নিয়ে চলমান আলোচনা ও উদ্বেগের মধ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে পরিবহন মালিকরা। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের কোনো রুটেই বাসভাড়া বাড়ানো যাবে না। এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
১০ ঘণ্টা আগে

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুমিল্লার কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিরবচ্ছিন্ন ও নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এই সাময়িক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১২ ঘণ্টা আগে

ঈদুল ফিতরের আনন্দ-উৎসব শেষ না হতেই মুসলিম বিশ্বে দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রস্তুতি ও সম্ভাব্য তারিখ নিয়ে শুরু হয়েছে আগাম আলোচনা ও অপেক্ষা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, যার ভিত্তিতে বাংলাদেশের সম্ভাব্য তারিখ নিয়েও ধারণা পাওয়া যাচ্ছে।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী আজ (২১ এপ্রিল ২০২৬) স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
১ দিন আগে

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন স্কেল বা পে-স্কেল বাস্তবায়ন করতে না পারাকে নিজের অন্যতম বড় আক্ষেপ ও দুঃখের বিষয় হিসেবে উল্লেখ করেছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পে-স্কেল বাস্তবায়নের জটিলতা এবং সরকারি কর্মকর্তাদের বেতনের বাস্তব চিত্র তুলে ধরেন।
১ দিন আগে