
রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক: কেরানীগঞ্জে দায়ের করা বহুল আলোচিত একটি ‘হত্যা’ মামলায় অভিযোগের সত্যতা না পাওয়ায় আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১২৪ জনকে অব্যাহতি দিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা এই মামলায় জিহাদ (১১) নামের এক কিশোরকে নিহত দেখানো হয়েছিল।
তবে তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, মামলায় ‘ভুক্তভোগী’ হিসেবে উল্লেখ করা জিহাদ আসলে জীবিত রয়েছে। শুধু তাই নয়, ঘটনার বর্ণনা ও ঘটনাস্থল সম্পর্কেও একাধিক অসংগতি পাওয়া গেছে।
মামলায় অব্যাহতি পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে।
তদন্তে জানা যায়, রাজধানীর হাজারীবাগ এলাকায় আহত হওয়ার একটি ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে কেরানীগঞ্জে ‘হত্যা’ হিসেবে মামলাটি দায়ের করা হয়েছিল। তদন্তকারী কর্মকর্তারা ঘটনাটির সময়, স্থান ও বিবরণ যাচাই করে দেখেন যে, মামলায় উল্লেখ করা অনেক তথ্য বাস্তবতার সঙ্গে মেলেনি।
এছাড়া আদালতে দেওয়া জবানবন্দি এবং মামলার নথিপত্র বিশ্লেষণ করেও একই ধরনের অসংগতি পাওয়া যায়। এতে স্পষ্ট হয় যে, ঘটনাটিকে হত্যা হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে তা হত্যাকাণ্ড নয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না মামলার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সব আসামিকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক বদিয়ার রহমান গত বছরের ১১ আগস্ট আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। পরে একই বছরের ৩০ নভেম্বর আদালত প্রতিবেদনটি পর্যালোচনা করে মামলার সব আসামিকে অব্যাহতি দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার জিআরও আবদুল নূর।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মামলার এজাহার, অভিযোগপত্র ও সাক্ষ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে, ঘটনাটি হত্যা হিসেবে উপস্থাপন করা হলেও ভুক্তভোগী জীবিত রয়েছে। তিনি কেবল আহত হয়েছেন এবং আদালতেও সেই বিষয়টি স্বীকার করেছেন।
এই প্রেক্ষাপটে তদন্ত সংস্থার জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আদালত মামলার সব আসামিকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন।

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠিতে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান নিয়ে নানা অনুভূতির কথা উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে।
৩ ঘণ্টা আগে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার এবং তা কার্যকর করার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অপেক্ষায় থাকা স্নাতক ডিগ্রিধারীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস। প্রতিষ্ঠানটির ট্রান্সপোর্ট বিভাগে অফিসার ও সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
৪ ঘণ্টা আগে

দেশের বাজারে নতুন দরে বিক্রি হচ্ছে সোনা ও রুপা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন মূল্যে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। আগের দরের তুলনায় প্রতি ভরিতে এই মানের সোনার দাম বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা।
৪ ঘণ্টা আগে

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল বিক্রি করা হবে। আজ রোববার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে নতুন দাম জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা বেড়েছে।
১৫ ঘণ্টা আগে

সিঙ্গাপুরের মুদ্রা সিঙ্গাপুর ডলার বা এসজিডির বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিয়ে প্রবাসী ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারীদের আগ্রহ থাকে। প্রতিদিনের বাজার পরিস্থিতি অনুযায়ী এই হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
১৫ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
১৬ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা। এর আগের দিন ১৯ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ৫ পয়সা।
১৬ ঘণ্টা আগে