
ক্যারিবিয়ান দ্বীপ দেশ কিউবায় ঘণ্টায় ১৮৫ কিঃ মিঃ বেগে শক্তিশালী হারিকেনের তাণ্ডবে বিদ্যুৎহীন সমগ্র দেশ। উল্লেখ্য যে গতকাল বুধবার সন্ধ্যায় ক্যাটাগরি ৩ শক্তিশালী হারিকেন রাফায়েলের আঘাতে বিশালভাবে ঝড়বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের কারণে গোটা কিউবা দেশে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। অন্ধকারের মধ্যে কাটিয়েছে গোটা কিউবাবাসী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতের মাধ্যমে জানা যায়, ঝড়ের কারণে ঘণ্টায় ১৮৫ কিঃ মিঃ (১১৫ মাইল) গতিতে বাতাস বয়ে যায়, যা দেশব্যাপী ব্ল্যাকআউটের জন্য দায়ী।
কিউবার জাতীয় শক্তি সংস্থার মতে জানা যায় যে, তীব্র বাতাসের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। ঝড়ের প্রভাবে কিউবায় আকস্মিক বন্যা এবং কাদা ধসের আশঙ্কায় দেশটির কর্তৃপক্ষ আগেই প্রায় ৭০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। উদ্ধারের কাজ চলছে।
আরও উল্লেখ্য যে, শুধু এইটাই না এর আগেও কিউবায় গত মাসেও বিদ্যুৎ সংকটের মধ্যে পড়েছিল, যেখানে মূলত রক্ষণাবেক্ষণ সমস্যা এবং জ্বালানির অভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছিল। সেই সময়ে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার প্রভাবে জ্বালানি সংকটের কথা জানান। বিদ্যুৎ কেন্দ্র গুলো খারাপ হওয়ার কারণে মুলত এই সমস্যা সৃষ্টি হয়েছিল।

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া আজ রোববার (২৫ অক্টোবর) শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের আভাস নেই।
৭ মিনিট আগে

দেশের বাজারে টানা তিন দফায় কমেছে স্বর্ণের দাম। সবশেষ শুক্রবার (২৩ অক্টোবর) প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে তিন দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে মোট ৭ হাজার ১১৫ টাকা। ফলে বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।
২ ঘণ্টা আগে

আগামীকাল রোববার (২৫ অক্টোবর) দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই। ফলে দিনের বেলায় গরমের অনুভূতি বজায় থাকতে পারে।
১৩ ঘণ্টা আগে

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সংসদের উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়ে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে।
১৪ ঘণ্টা আগে

গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় শিক্ষককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, শিশুটির বাবার বিরুদ্ধে মাদরাসায় হামলা, ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের পাল্টা অভিযোগ তুলেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তবে এসব অভিযোগ অস্বীকার করে শিশুটির বাবা বলেছেন, মেয়ের বিচার চাইতেই তিনি মাদরাসায় গিয়েছিলেন।
১৪ ঘণ্টা আগে

রাজধানীর মেট্রোরেলের যাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এবার মেট্রোরেলের সব স্টেশনে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব যন্ত্রের মাধ্যমে যাত্রীদের শরীরে থাকা ধাতব বস্তু শনাক্ত করা এবং ব্যাগ ও মালামাল পরীক্ষা করা সম্ভব হবে।
১৪ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হচ্ছে। এটি ধাপে ধাপে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ বাংলাদেশের দিকে হওয়ার আশঙ্কা আপাতত কম। ঘূর্ণিঝড়ে পরিণত হলে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
১৮ ঘণ্টা আগে

রাজধানীর কয়েকটি এলাকায় শনিবার (২৪ অক্টোবর) টানা চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে সংশ্লিষ্ট এলাকার আবাসিক, বাণিজ্যিক ও অন্যান্য শ্রেণির গ্রাহকেরা সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য ২৩ অক্টোবর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা জেনে নিতে পারেন বাংলাদেশি টাকায় তাঁদের দেশের মুদ্রার সর্বশেষ নির্ধারিত মূল্য।
১ দিন আগে