
রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগের জন্য আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। ৪ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে যোগ্য নাগরিকদের বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই পদে পুরুষ ও নারী উভয় প্রার্থীই সমানভাবে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে যোগদানের সুযোগ
সার্জেন্ট পদে আবেদন শুরু হবে ৮ মার্চ ২০২৬ থেকে এবং শেষ হবে ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত। আবেদনপ্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন এবং আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট www.police.gov.bd থেকে ফরম পূরণ করতে পারবেন।
নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
নিয়োগকারী প্রতিষ্ঠান: বাংলাদেশ পুলিশ
পদের নাম: সার্জেন্ট
গ্রেড ও বেতন: ১০ম গ্রেড (১৬,০০০–৩৮,৬৪০ টাকা) এবং অন্যান্য সরকারি ভাতা
আবেদন শুরুর তারিখ: ০৮ মার্চ ২০২৬
আবেদনের শেষ তারিখ: ০২ এপ্রিল ২০২৬
যোগ্যতা ও শর্তাবলী
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
কারিগরি দক্ষতা:
মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে
কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকা আবশ্যক
বৈবাহিক অবস্থা:
প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে
শিক্ষানবিশকাল পর্যন্ত অবিবাহিত থাকা শর্ত পূরণ করতে হবে
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থী:
ন্যূনতম উচ্চতা: ৫ ফুট ৮ ইঞ্চি
বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি
নারী প্রার্থী:
ন্যূনতম উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি
বয়সসীমা
সাধারণ প্রার্থীর জন্য: ১৯–২৭ বছর (২ এপ্রিল ২০২৬ হিসাব)
বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিল
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ পুলিশের নির্ধারিত লিংকে গিয়ে অনলাইন ফরম পূরণ করতে পারবেন। বিস্তারিত নিয়মাবলী ও অফিশিয়াল নোটিশের জন্য www.police.gov.bd ওয়েবসাইট ভিজিট করা আবশ্যক। নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

জমি কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হলো দলিলের সত্যতা এবং বিক্রেতার মালিকানা যাচাই করা। কারণ, সরকারি সিল, স্বাক্ষর কিংবা নিবন্ধন নম্বর থাকলেই কোনো দলিল আসল—এমনটি ধরে নেওয়ার সুযোগ নেই। জাল দলিল তৈরি করে জমি বিক্রি, একই জমি একাধিক ব্যক্তির কাছে হস্তান্তর কিংবা ভুয়া মালিকানা দেখিয়ে প্রতারণার ঘটনা ঘটতে পারে।
৫ মিনিট আগে

হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে পঞ্চম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেয়েছে মিরসরাইয়ের সন্তান আনাস ফাইয়াজ। সে বারইয়ারহাট আশরাফুল উলুম তাহফিজুল কুরআন মাদরাসার শিক্ষার্থী। তার বাবার নাম ওমর ফারুক। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় পর্বে ৩০ পারা গ্রুপে অংশ নিয়ে পঞ্চম স্থান অর্জন করে আনাস।
২৬ মিনিট আগে

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব কেটে যাওয়ায় মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে দেশের আকাশ পরিষ্কার হতে পারে। একই সঙ্গে আগামী দুই দিনের মধ্যে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। এতে শীতের অনুভূতি বাড়বে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের শুরুতে সারা দেশে শীত জেঁকে বসতে পারে। তবে পুরো শীত মৌসুম বিবেচনায় এবার তুলনামূলক উষ্ণ শীতের সম্ভাবনা রয়েছে।
১ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে আল-হাওয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) উপজেলার বামনসুন্দর দারোগারহাট এলাকার মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার পরিচালক মাওলানা রসূল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শফি উল্লাহ।
৩ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে ইদারাতুল কুরআন হিফজ মাদ্রাসায় ছয় শিক্ষার্থীকে পবিত্র কোরআন হিফজের সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার বারইয়ারহাট পৌরসভার জোরারগঞ্জ পুরাতন বিশ্বরোডের মান্নান ভবনের পঞ্চম তলায় মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা ফজলুল করিম।
৩ ঘণ্টা আগে

বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) ঢাকার কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ পাওয়া যাবে না বলে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
২২ ঘণ্টা আগে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার এক আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার ঘটনায় উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী ও আসামির স্বজনদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
২২ ঘণ্টা আগে

দেশের বাজারে কয়েক দফায় সোনার দাম কমায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে অনেকের মনেই এখন প্রশ্ন সোনার দাম হঠাৎ কমছে কেন? সামনে কি আরও কমবে, নাকি আবার বাড়তে শুরু করবে?
১ দিন আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কুরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুরাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা জমির উদ্দীন। তিনি সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।
১ দিন আগে