
রিপোর্টার

নিজস্ব প্রকিবেদক: আন্তর্জাতিক বাজারে টানাপড়েন, ডলারের মানের ওঠানামা এবং বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে দেশের সোনার বাজারে। নিরাপদ বিনিয়োগের আশ্রয় হিসেবে সোনার চাহিদা বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে দাম লাফিয়ে বাড়ছে—আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে বাংলাদেশের বাজারে। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাজারে বর্ধিত এই মূল্যই বহাল রয়েছে।
আন্তর্জাতিক বাজারে কী ঘটছে?
বৈশ্বিক বাজারে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ৫,১৯০.৯৯ ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা এবং ওয়াশিংটন–তেহরান সম্পর্কের উত্তেজনা বিনিয়োগকারীদের সোনার দিকে ঝুঁকতে বাধ্য করেছে।
মার্কিন ডলার সূচক কিছুটা দুর্বল হওয়ায় অন্যান্য দেশের ক্রেতাদের কাছে সোনা তুলনামূলকভাবে সাশ্রয়ী হয়ে উঠেছে। ফলে আন্তর্জাতিক বাজারে চাহিদা বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারে।
দেশের বাজারে আজকের সোনার দর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্য অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম এখন—
২২ ক্যারেট: ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা
১৮ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা
উল্লেখিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং জুয়েলারি প্রতিষ্ঠানের ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। স্থানীয় বাজারে তেজাবি (পাকা) সোনার দাম বৃদ্ধির কারণেই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
কতটা বাড়ল দাম?
মাত্র কয়েক দিনের ব্যবধানে দামে বড় পার্থক্য তৈরি হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। অর্থাৎ এখন প্রতি ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।
বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অস্থিরতা অব্যাহত থাকলে সামনে আরও মূল্যবৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
রুপার বাজার স্থিতিশীল
সোনার দামে লাগামছাড়া বৃদ্ধি দেখা গেলেও রুপার বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। বর্তমানে—
২২ ক্যারেট রুপা: ৬ হাজার ৭০৭ টাকা
২১ ক্যারেট রুপা: ৬ হাজার ৪১৫ টাকা
১৮ ক্যারেট রুপা: ৫ হাজার ৪৮২ টাকা
রুপার দামে আপাতত কোনো পরিবর্তন আনা হয়নি।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
২১ ঘণ্টা আগে

হিমালয় অঞ্চলে দ্রুত পরিবর্তন এবং হিমবাহ গলে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক ও পানিসংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমার।
২২ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে।
২২ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন, পেনশন, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা সহায়তা, টিফিন ও দায়িত্ব ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধায় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সাধারণ সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা।
১ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন কাঠামোতে ২০টি গ্রেডের জন্য পৃথক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
১ দিন আগে

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। তবে পাঁচ দিনের পূর্বাভাসের শেষদিকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১ দিন আগে

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কার্যকরের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে নতুন বেতনকাঠামোকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ হিসেবে অভিহিত করা হয়েছে।
১ দিন আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। নতুন আদেশটির নাম দেওয়া হয়েছে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’।
১ দিন আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন–ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
১ দিন আগে