রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে British High Commission Dhaka। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র ই-ভিসা (e-Visa) ইস্যু করা হবে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বার্তায় জানানো হয়, ভিসা অনুমোদনের পর আবেদনকারীদের পাসপোর্টের তথ্য অনলাইনে জমা দিতে হবে। একই সঙ্গে ই-ভিসা যাচাইয়ের জন্য একটি UKVI অ্যাকাউন্ট তৈরি করা বাধ্যতামূলক। ভ্রমণের আগে এই অ্যাকাউন্টে তথ্য সঠিকভাবে হালনাগাদ ও যাচাই না করলে যুক্তরাজ্যে প্রবেশ সম্ভব হবে না।
কীভাবে সম্পন্ন করবেন প্রক্রিয়া?
ভিসা অনুমোদনের পর আবেদনকারীকে তার পাসপোর্টের তথ্য নির্ধারিত অনলাইন পোর্টালে আপলোড করতে হবে। এরপর UKVI অ্যাকাউন্টে লগইন করে প্রয়োজনীয় তথ্য যাচাই ও আপডেট করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, UKVI অ্যাকাউন্টে তথ্য সম্পূর্ণ ও সঠিকভাবে সংযুক্ত হওয়ার পরই ভিসাধারী যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি পাবেন।
অতিরিক্ত খরচ নেই
ই-ভিসা সেবা গ্রহণে কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না বলে স্পষ্ট করেছে কর্তৃপক্ষ। ফলে আবেদনকারীদের জন্য এটি একটি সহজ ও ব্যয়-সাশ্রয়ী প্রক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে।
বিস্তারিত জানবেন যেভাবে
ই-ভিসা সংক্রান্ত পূর্ণাঙ্গ নির্দেশনা ও ধাপে ধাপে প্রক্রিয়া জানতে আবেদনকারীদের সরকারি ওয়েবসাইট www.gov.uk/eVisa
ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
এই নতুন উদ্যোগের মাধ্যমে ভিসা প্রক্রিয়াকে আরও আধুনিক, ডিজিটাল ও স্বচ্ছ করার লক্ষ্যে যুক্তরাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হওয়ার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়া আগুনে ভবনের ভেতরে আটকা পড়েন বহু মানুষ। প্রাণ বাঁচাতে কয়েকজন শিক্ষার্থী তিনতলা ভবন থেকে নিচে লাফিয়ে পড়েন। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলে ধ্বংসস্তূপ থেকে একে একে উদ্ধার করা হয় অন্তত ১৩ জনের মরদেহ।
২ দিন আগে

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এখন রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, হরতাল, সড়ক অবরোধ এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে অঞ্চলজুড়ে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে।
৪ দিন আগে

ভারতের ছত্তিশগড় রাজ্যে বালু মহালের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং ওরফে লাল্লা সিংসহ তিনজনকে একটি ফরচুনার গাড়ির ভেতরে আটকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
৬ দিন আগে

বিশ্ব অর্থনীতিতে নতুন মোড় এনে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য শান্তি চুক্তি। যুদ্ধবিরতির প্রাথমিক সমঝোতা এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর উদ্যোগে আন্তর্জাতিক বাজারে একদিকে যেমন তেলের দাম কমেছে, অন্যদিকে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়ে যাওয়ায় স্বর্ণের দাম রেকর্ড উত্থান দেখিয়েছে।
১৫ জুন ২০২৬

হঠাৎ করেই বিশ্বজুড়ে থমকে গিয়েছিল মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে প্রবেশ এবং ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়েন কোটি কোটি মানুষ। তবে প্রায় এক ঘণ্টার অচলাবস্থার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে সব সেবা, ফলে স্বস্তি ফিরেছে ব্যবহারকারীদের মাঝে।
১২ জুন ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য হঠাৎ করেই বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে বাংলাদেশের অসংখ্য ব্যবহারকারী জনপ্রিয় এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকের ফেসবুক অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে, আবার অনেকে নতুন করে লগইন করার চেষ্টা করেও সফল হচ্ছেন না।
১২ জুন ২০২৬

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় দুই বাংলাদেশিসহ চার বিদেশি নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ)। আহতদের মধ্যে দুইজন সিরীয় নাগরিকও রয়েছেন।
৪ জুন ২০২৬

বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
১ জুন ২০২৬

বিশ্ববাজারে আবারও অস্থিরতা বাড়ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে কেন্দ্র করে একদিকে যেমন জ্বালানি তেলের দাম বাড়ছে, অন্যদিকে শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার। এর প্রভাব সরাসরি পড়েছে মূল্যবান ধাতুর বাজারে। নতুন সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারে বড় ধাক্কা খেল সোনা।
১ জুন ২০২৬