সদ্য সংবাদ
রাকিব
সিনিয়র রিপোর্টার
তারেক রহমান দুটি আসনর ফল প্রকাশ-দেখুন ফলাফল
রাকিব: বেসরকারি ও প্রাথমিক ফলাফলের ভিত্তিতে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ এই দুই গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতের ভোট গণনায় পাওয়া তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীকধারী প্রার্থী প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সুস্পষ্ট লিড ধরে রেখেছেন।
ঢাকা-১৭ (গুলশান-বনানী-বারিধারা)বিএনপির দাবি অনুযায়ী রাত ৯টা পর্যন্ত পাওয়া তথ্যে তারেক রহমান পেয়েছেন ৬০,২১৫ ভোট। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. এস এম খালিদুজ্জামান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২৪,৫২৪ ভোট। এ হিসাবে এখানে ধানের শীষের প্রার্থী প্রায় ৩৫ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন।
বগুড়া-৬ (সদর)বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে ২৭টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান পেয়েছেন ৩৭,৪৬৫ ভোট। প্রতিদ্বন্দ্বী মো. আবিদুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১৭,৪২৮ ভোট। এই কেন্দ্রগুলোর ফলাফলে ধানের শীষ প্রতীকের ব্যবধান ইতোমধ্যে ২০ হাজার ছাড়িয়েছে।
ভোট পরবর্তী পরিস্থিতিনির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা সতর্কতার সঙ্গে চলছে। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, এই দুই আসনে ধানের শীষের সম্ভাব্য জয় এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। এদিকে সম্ভাব্য বিজয় ঘিরে জামায়াত ও বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের উস্কানিমূলক আচরণ ও বিশৃঙ্খলা এড়িয়ে চলার জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- বিএনপির চেয়ারপারসন তারেক রহমান হাসপাতালে
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল
- নির্বাচনের ফলাফল কবে দিবে: জানালো নির্বাচন কমিশন
- ব্রাহ্মণবাড়িয়া–২: রুমিন ফারহানার আসনের ফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?