ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

হাসান

রির্পোটার

ভোটকেন্দ্রে উত্তেজনা; বন্ধ ভোটগ্রহণ

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১২ ১৩:২৭:০৯
ভোটকেন্দ্রে উত্তেজনা; বন্ধ ভোটগ্রহণ

হাসান: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল উপজেলায় ভোটগ্রহণ চলাকালে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বিএনপি জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিবের কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, সকালেই ভোটকেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে প্রিজাইডিং কর্মকর্তা প্রায় ১০ মিনিটের জন্য ভোটগ্রহণ স্থগিত রাখেন। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও নিয়মিতভাবে ভোটগ্রহণ শুরু হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে কেন্দ্র ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অব্যাহত আছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

ভোট শেষে ফলাফল নিয়ে যা বললেন তারেক রহমান

ভোট শেষে ফলাফল নিয়ে যা বললেন তারেক রহমান

হাসান: দীর্ঘদিন পর নিজের ভোটাধিকার প্রয়োগ করে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশান... বিস্তারিত