সদ্য সংবাদ
হাসান
রির্পোটার
আজকের বাজারে স্বর্ণের দাম (৯ ফেব্রুয়ারি)
হাসান: বিশ্ববাজারে স্বর্ণের দর কমায় দেশের বাজারেও কমেছে দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন মূল্য ঘোষণা করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই সমন্বিত দামে স্বর্ণ বিক্রি হবে।
বাজুসের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্যে পরিবর্তন হওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন স্বর্ণের দাম
নতুন তালিকা অনুযায়ী—
প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায় (আগে ছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা)।
২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা (আগে ছিল ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা)।
১৮ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা নির্ধারিত হয়েছে।
ভ্যাট ও মজুরি সংক্রান্ত নির্দেশনা
বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণ বাড়তে বা কমতে পারে।
বছরের পরিসংখ্যান
চলতি বছরে এ নিয়ে দেশের বাজারে ২৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং ১০ বার কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল—যার মধ্যে ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- স্বর্ণবাজারে ঐতিহাসিক ধস: ভরিতে কমলো ৪০ হাজার টাকা!
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- স্বর্ণের বাজারে বিরল ইতিহাস: ৫ ঘণ্টার ব্যবধানে কমলো ১২ হাজার