ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

হাসান

রির্পোটার

বাংলাদেশিদের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি দেখার উপায়-জানুন বিস্তারিত

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৬ ১২:৫৪:১৪
বাংলাদেশিদের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি দেখার উপায়-জানুন বিস্তারিত

হাসান: ক্রিকেটপ্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দোরগোড়ায় হাজির টি-টোয়েন্টি বিশ্বকাপ। সম্প্রতি আইপিএল সম্প্রচার নিয়ে দেশে নানা বিতর্ক থাকলেও, বিশ্বকাপের ম্যাচ উপভোগে কোনো বাধা থাকছে না। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশের দর্শকরা একাধিক টিভি চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি ম্যাচ দেখতে পারবেন।

যেভাবে দেখবেন বিশ্বকাপের সব ম্যাচ

ডিজিটাল দর্শকদের জন্য প্রধান ভরসা হিসেবে থাকছে ‘র‍্যাবিটহোল বিডি’ অ্যাপ, যা দেশের জনপ্রিয় সম্প্রচারমাধ্যম গাজী টিভির অনলাইন প্ল্যাটফর্ম। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট সম্প্রচারে অভিজ্ঞ প্রতিষ্ঠান ‘টিএসএম’ (TSM) এবারের বিশ্বকাপের ম্যাচগুলোও বাংলাদেশের দর্শকদের কাছে পৌঁছে দেবে।টেলিভিশন দর্শকদের জন্য রয়েছে সুখবর টি-স্পোর্টস এবং নাগরিক টিভি সরাসরি প্রতিটি ম্যাচ সম্প্রচার করবে।

আইপিএল বিতর্কের পর বিশ্বকাপ আয়োজন

তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে সেই লিগের সম্প্রচার বন্ধ করা হয়েছিল। তবে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নিলেও দেশের কোটি ক্রিকেটপ্রেমী যেন বৈশ্বিক এই আসর থেকে বঞ্চিত না হন, সেজন্যই সম্প্রচার ব্যবস্থাকে বিশেষভাবে নিশ্চিত করা হয়েছে।

সূচি, দল ও ভেন্যুর বিশেষ তথ্য

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হচ্ছে ২০ দলের এই মেগা আসর। এক মাসের বেশি সময় ধরে চলা টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে মোট ৫৫টি ম্যাচ। জমকালো ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ মার্চ।

ফাইনাল ভেন্যুতে বিশেষ শর্ত

আয়োজকদের ঘোষণায় জানানো হয়েছে পাকিস্তান যদি ফাইনালে ওঠে, তবে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে। আর পাকিস্তান ফাইনালে না উঠলে ম্যাচটি আয়োজন করা হবে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। একাধিক সম্প্রচার মাধ্যম থাকায় ঘরে বসেই বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ