ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

হাসান

রির্পোটার

২৪ ঘণ্টায় স্বর্ণের দামে নাটকীয় পরিবর্তন: জানুন আজকের বাজারদর (৬ ফেব্রুয়ারি)

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৬ ১২:০৯:৪৪
২৪ ঘণ্টায় স্বর্ণের দামে নাটকীয় পরিবর্তন: জানুন আজকের বাজারদর (৬ ফেব্রুয়ারি)

হাসান: দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। গত সোমবারের বড় পতনের পর মঙ্গলবার (এক দিনেই) দুই দফায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে সোনার দাম। সর্বশেষ ঘোষণায় ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম এক লাফে ১০ হাজার ৯০৬ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকায় পৌঁছেছে।

২৪ ঘণ্টায় বড় উত্থান

মঙ্গলবার সকালে প্রথম ধাপে ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানো হয়। এরপর আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির কথা উল্লেখ করে বিকেলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দ্বিতীয় দফায় আরও ১০ হাজার ৯০৬ টাকা দাম বাড়ায়। ফলে মাত্র এক দিনের ব্যবধানে সোনার দাম ভরিতে মোট ১৬ হাজার ৩৩০ টাকা বেড়ে যায়।

নতুন স্বর্ণদর একনজরে

২২ ক্যারেট (প্রতি ভরি): ২,৬২,০৯০ টাকা

২১ ক্যারেট (প্রতি ভরি): ২,৫০,১৯৩ টাকা

১৮ ক্যারেট (প্রতি ভরি): ২,১৪,৪৪৩ টাকা

সনাতন পদ্ধতি (প্রতি ভরি): ১,৭৫,৪৮৫ টাকা

রুপার দামও বেড়েছে

স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। ২২ ক্যারেট রুপার দাম ভরিতে ১৭৫ টাকা বেড়ে ৬ হাজার ৫৩২ টাকায় উঠেছে। একইভাবে ২১ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২৪০ টাকা।

বাজার বিশ্লেষণ

২০২৬ সালের শুরু থেকেই স্বর্ণবাজারে তীব্র ওঠানামা চলছে। বছরের প্রথম ৩৪ দিনেই বাজুস ২৪ বার দাম সমন্বয় করেছে এর মধ্যে ১৬ বার বৃদ্ধি এবং ৮ বার হ্রাস পেয়েছে। এছাড়া ২০২৫ সালে রেকর্ড ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন হয়েছিল।

ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

ঘোষিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হয়ে গয়নার চূড়ান্ত মূল্য নির্ধারণ হবে। নকশা ও কারুকাজভেদে মজুরি কম-বেশি হতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ