সদ্য সংবাদ
হাসান
রির্পোটার
টি–টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে নিয়ে নতুন কান্ড আইসিসির
হাসান: টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তান। বিষয়টি নিয়ে উদ্বেগে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করার পাশাপাশি সংস্থাটি শুরু করেছে ‘ব্যাক–চ্যানেল’ আলোচনা। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাওয়াজাকে।
রাজনৈতিক বৈরিতার ছায়া ক্রিকেটে
ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনার কারণে এক দশকের বেশি সময় ধরে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াই দেখতে হলে ক্রিকেটপ্রেমীদের ভরসা রাখতে হয় আইসিসি টুর্নামেন্ট কিংবা এশিয়া কাপের ওপর। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় ম্যাচগুলোর একটি হওয়ায় ভারত–পাকিস্তান দ্বৈরথের বাণিজ্যিক গুরুত্বও ব্যাপক।
ম্যাচ বাতিল হলে বিশাল আর্থিক ক্ষতি
পাকিস্তান যদি শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে আইসিসির বড় অঙ্কের ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রায় ২০০ কোটি রুপি আয় হারাতে পারে সংস্থাটি। একই সঙ্গে ব্রডকাস্টার, বিজ্ঞাপনদাতা ও সংশ্লিষ্ট ব্যবসায়িক অংশীদারদের সম্মিলিত ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৬,১২০ কোটি টাকা (বাংলাদেশি মুদ্রায়)। এর প্রভাব পড়বে আইসিসির রাজস্ব বণ্টনে, যা সব সদস্য দেশের জন্যই নেতিবাচক হতে পারে। ভারতের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ম্যাচ বর্জন করলে আর্থিক চাপের মুখে পড়তে পারে পাকিস্তানও।
সমাধানের দায়িত্বে ইমরান খাওয়াজা
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সংকট নিরসনে আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাওয়াজাকে মধ্যস্থতার দায়িত্ব দিয়েছে সংস্থাটি। তিনি সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে আইসিসিতে দায়িত্ব পালন করছেন। ফার্স্টপোস্ট জানিয়েছে, নিরপেক্ষ ব্যক্তিত্ব হিসেবে তাকে নির্বাচন করা হয়েছে। তিনি অনানুষ্ঠানিকভাবে পিসিবি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সমাধানের পথ খুঁজবেন বলে আশা করা হচ্ছে। আইসিসির বিশ্বাস, তার মধ্যস্থতায় পাকিস্তানকে ভারত ম্যাচ খেলতে রাজি করানো সম্ভব হতে পারে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নতুন পে-স্কেল: জানা গেল পূর্ণাঙ্গ কার্যকরের তারিখ
- নবম পে-স্কেল: অপেক্ষার অবসান, বেতন বাড়ছে আড়াই গুণ, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- জানা গেল কবে কার্যকর হবে পে-স্কেল: জানুন সুনির্দিষ্ট তারিখ-বেতন বৃদ্ধির হিসাব
- ফেব্রুয়ারির শুরুতেই ধাক্কা: দেখুন আজকের স্বর্ণের দাম (১ ফেব্রুয়ারি)
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশ মন্ত্রিপরিষদের
- স্বর্ণবাজারে ঐতিহাসিক ধস: ভরিতে কমলো ৪০ হাজার টাকা!
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- তিন লাখ ছোঁয়ার আগেই স্বর্ণের বাজারে বড় ধাক্কা, দেখুন আজকের দাম (৩০ জানুয়ারি)
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- স্বর্ণের বাজারে বিরল ইতিহাস: ৫ ঘণ্টার ব্যবধানে কমলো ১২ হাজার
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা