ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

হাসান

রির্পোটার

১২ দিনে ১৩ বার সমন্বয়: জানুন স্বর্ণের বর্তমান দাম

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৪ ২৩:২১:৫২
১২ দিনে ১৩ বার সমন্বয়: জানুন স্বর্ণের বর্তমান দাম

হাসান: দেশের স্বর্ণবাজারে দামের ওঠানামা যেন নতুন স্বাভাবিকতায় পরিণত হয়েছে। কখনো রেকর্ড উচ্চতা, আবার কখনো বড় পতন এমন পরিস্থিতির মধ্যেই গত ১২ দিনে ১৩ বার দাম পরিবর্তন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

৪ ফেব্রুয়ারির নতুন স্বর্ণদর

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ (৪ ফেব্রুয়ারি) বাজারে স্বর্ণের প্রতি ভরির দাম-

২২ ক্যারেট: ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা

১৮ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা

ওঠানামার পরিসংখ্যান

স্বর্ণবাজারে অস্থিরতার চিত্র স্পষ্ট হয়েছে সাম্প্রতিক তথ্যেই।

বছরের শুরু থেকে: মোট ২৪ বার দাম সমন্বয় হয়েছে এর মধ্যে ১৬ বার বেড়েছে, ৮ বার কমেছে।

গত ১২ দিনে: ১৩ বার সমন্বয়ের মধ্যে ৮ বার বৃদ্ধি এবং ৫ বার হ্রাস পেয়েছে দাম।

২০২৫ সালের হিসাব: পুরো বছরে ৯৩ বার দাম পরিবর্তন করা হয়েছিল; যার মধ্যে ৬৪ বার বাড়ানো ও ২৯ বার কমানো হয়।

রেকর্ডের পর আবার উত্তপ্ত বাজার

গত ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছায় স্বর্ণ তখন প্রতি ভরি বিক্রি হয়েছিল ২ লাখ ৮৬ হাজার ১ টাকায়। এরপর কয়েক দফায় দরপতন হলেও মঙ্গলবার এক দিনেই ১০ হাজার ৯০৬ টাকা বৃদ্ধির ফলে বাজার আবারও চাঙ্গা ও উত্তপ্ত হয়ে উঠেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ