ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

হাসান

রির্পোটার

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ: জানুন মাত্রা কত-উৎপত্তিস্থল কোথায়?

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৩ ১০:৩২:২৯
ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ: জানুন মাত্রা কত-উৎপত্তিস্থল কোথায়?

হাসান: ভোররাতের নিস্তব্ধতা ভেঙে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১, যা হালকা মাত্রার ভূমিকম্প হিসেবে শ্রেণিভুক্ত।

আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকা। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

ইউরোপীয় ইউনিয়নের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা EMSC–এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎস ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ১৫০ কিলোমিটার গভীরে। সংস্থাটি আরও জানায়, কম্পনের কেন্দ্রস্থল ছিল সাতক্ষীরা জেলা সদর থেকে আনুমানিক ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

হঠাৎ এই কম্পনে ভোররাতে অনেক এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ