
রির্পোটার

দেশের স্বর্ণবাজারে সোমবার যেন রীতিমতো রোলার কোস্টার। সকালে বড় অঙ্কের ছাড় ঘোষণার পর বিকেল গড়াতেই আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম আরও ৫,৪২৪ টাকা কমানো হয়েছে।
বিকেল ৩:৪৫ থেকে কার্যকর নতুন দাম
বাজুসের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে দেশের বাজারে সোনার নতুন দর কার্যকর হয়েছে। ভরিপ্রতি মূল্য এখন-
২২ ক্যারেট: ২,৪৫,৭৬০ টাকা
২১ ক্যারেট: ২,৩৪,৫৬৩ টাকা
১৮ ক্যারেট: ২,০১,০৮৭ টাকা
সনাতন পদ্ধতি: ১,৬৪,৫২১ টাকা
গুরুত্বপূর্ণ তথ্য: এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ হয়ে চূড়ান্ত বিক্রয়মূল্য নির্ধারিত হবে।
এক দিনেই দুই দফা কমলো দাম কারণ কী?
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনা (পাকা সোনা)-র দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় দ্রুত মূল্য পুনর্নির্ধারণ করতে হয়েছে। সোমবারের ঘটনাপ্রবাহ ছিল এমন-
সকাল ১০:৪৫: ভরিতে দাম কমানো হয় ৬,৫৯০ টাকা
বিকেল ৩:৪৫: আবার কমানো হয় ৫,৪২৪ টাকা
ফলে মাত্র এক দিনেই ২২ ক্যারেট সোনার দাম কমলো মোট ১২,০১৪ টাকা, যা সাম্প্রতিক ইতিহাসে বিরল।
ক্রেতাদের জন্য ‘সুবর্ণ সময়’
বিশেষজ্ঞদের মতে, এক দিনে দুই দফায় এত বড় অঙ্কের দরপতন দেশের স্বর্ণবাজারে খুব কমই দেখা গেছে। বিয়ের মৌসুম সামনে রেখে যারা গয়না কিনতে বা বানাতে আগ্রহী, তাদের জন্য এটি কয়েক বছরের মধ্যে অন্যতম সেরা সুযোগ হয়ে এসেছে।

দেশের বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ মূল্যতালিকায় এ দাম জানানো হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
৪ ঘণ্টা আগে

নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন-ভাতার বিল জমা দেওয়ার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অনুযায়ী, যেসব কর্মকর্তার নতুন বেতন নির্ধারণ বা পে-ফিকেশন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে অনুমোদিত হয়েছে, তাঁরা আগামী ৮ নভেম্বর থেকে বকেয়া বিলের হার্ডকপি জমা দিতে পারবেন।
৪ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের ডালপালা কাটার কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা, নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাভেদে সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে।
৫ ঘণ্টা আগে

সৌদি আরব থেকে দেশে টাকা পাঠানো প্রবাসীদের জন্য প্রকাশ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৬ তারিখের সৌদি রিয়ালের বিনিময় হার। আজ প্রতি সৌদি রিয়ালের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩২ টাকা ৭৬ পয়সা। আগের দিন ৩ নভেম্বর এই হার ছিল ৩২ টাকা ৯২ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের দাম কমেছে ১৬ পয়সা।
১৫ ঘণ্টা আগে

মালয়েশিয়া থেকে দেশে টাকা পাঠাতে আগ্রহী প্রবাসীদের জন্য প্রকাশ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৬ তারিখের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার। আজ প্রতি রিংগিতের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩০ টাকা ৪৪ পয়সা। আগের দিন ৩ নভেম্বর এই হার ছিল ৩০ টাকা ৫২ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিংগিতের দাম কমেছে ৮ পয়সা।
১৬ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। নিয়মিত ও অনিয়মিত—উভয় শ্রেণির যোগ্য শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন।
১৮ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন নির্ধারণের পর এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনায় এসেছে বকেয়া বেতন বা অ্যারিয়ার উত্তোলনের বিষয়টি। তবে নতুন স্কেলে বেতন নির্ধারণ সম্পন্ন হলেই বকেয়া টাকা স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক হিসাবে জমা হবে না। এ অর্থ পেতে আপাতত ম্যানুয়াল পদ্ধতিতে বিল প্রস্তুত করে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দিতে হবে বলে প্রকাশিত একটি নির্দেশনামূলক তথ্যচিত্রে উল্লেখ করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে

ট্টগ্রামের ফটিকছড়িতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দেড় হাজার রোগীর প্রেসার পরীক্ষা, এক হাজার ১০০ জনের বেশি রোগীর ডায়াবেটিস পরীক্ষা এবং ৩৬০ জন রোগীকে পাওয়ারসহ বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে।
১ দিন আগে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানোর পর নতুন নির্ধারিত মূল্যেই আজ মঙ্গলবার (৩ নভেম্বর) স্বর্ণ বিক্রি করছেন ব্যবসায়ীরা। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হবে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
১ দিন আগে