সদ্য সংবাদ
হাসান
রির্পোটার
ব্রেকিং নিউজ: এলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণ-দেখুন নতুন মূল্য তালিকা
হাসান: চলতি ফেব্রুয়ারি মাসের শুরুতেই ভোক্তাদের জন্য নতুন চাপ তৈরি করেছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে দুই জ্বালানির দাম একসঙ্গে বাড়ানোর ঘোষণা দিয়েছে।
১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১,৩৫৬ টাকা
বিইআরসি জানায়, সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৩৫৬ টাকা। আগের দামের তুলনায় এতে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও আমদানি ব্যয় বিবেচনায় ফেব্রুয়ারির জন্য এ সমন্বয় করা হয়েছে।
এক মাসের ব্যবধানে দ্বিতীয় দফা মূল্য সমন্বয়
এর আগেও গত ৪ জানুয়ারি এলপিজির দাম বাড়ানো হয়েছিল। তখন ৫৩ টাকা বৃদ্ধি পেয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম দাঁড়ায় ১,৩০৬ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে এলপিজির দামে আবারও ঊর্ধ্বগতি দেখা গেল, যা সাধারণ ভোক্তাদের ব্যয়ের হিসাব নতুন করে সাজাতে বাধ্য করছে।
অটোগ্যাসেও বাড়তি খরচ, প্রভাব পড়বে পরিবহনে
এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬২ টাকা ১৪ পয়সা। ফেব্রুয়ারির জন্য এ ক্ষেত্রে মূসকসহ প্রতি লিটারে দাম বেড়েছে ২ টাকা ৩৪ পয়সা।
এই মূল্যবৃদ্ধির প্রভাব যানবাহন মালিকদের পাশাপাশি গণপরিবহন ও দৈনন্দিন যাতায়াত ব্যয়ের ওপরও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শিক্ষকদের জন্য বিশাল সুখবর, নতুন যে প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
- নতুন পে-স্কেল: জানা গেল পূর্ণাঙ্গ কার্যকরের তারিখ
- নবম পে-স্কেল: অপেক্ষার অবসান, বেতন বাড়ছে আড়াই গুণ, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- লঙ্কাকাণ্ড সোনার বাজারে: জানুন আজকের স্বর্ণের দাম (২৭ জানুয়ারি)
- ফেব্রুয়ারির শুরুতেই ধাক্কা: দেখুন আজকের স্বর্ণের দাম (১ ফেব্রুয়ারি)
- জানা গেল কবে কার্যকর হবে পে-স্কেল: জানুন সুনির্দিষ্ট তারিখ-বেতন বৃদ্ধির হিসাব
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশ মন্ত্রিপরিষদের
- তিন লাখ ছোঁয়ার আগেই স্বর্ণের বাজারে বড় ধাক্কা, দেখুন আজকের দাম (৩০ জানুয়ারি)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জানুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ
- বেতন বাড়ল শিক্ষকদের: কার্যকর জুলাই থেকেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জানুয়ারি)
- এলপিজির নতুন দাম: সর্বশেষ যা জানা গেলো
- নতুন আশার আলো সরকারি চাকরিজীবীদের জন্য, চিন্তায় সাধারণ মানুষ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জানুয়ারি)