সদ্য সংবাদ
হাসান
রির্পোটার
এলপিজির নতুন দাম: সর্বশেষ যা জানা গেলো
হাসান: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারের খরচ ফেব্রুয়ারি মাসে কত হবে তা জানা যাবে আগামীকাল। সোমবার (২ ফেব্রুয়ারি) এক মাসের জন্য এলপিজির নতুন মূল্য নির্ধারণ করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (১ ফেব্রুয়ারি) বিইআরসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ৩টায় নতুন মূল্য ঘোষণা করা হবে। রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনে অবস্থিত কমিশন কার্যালয়ে আয়োজিত একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই দাম সরাসরি জানানো হবে।
বিইআরসি জানায়, প্রতি মাসের মতো এবারও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির মূল্য সমন্বয় করা হচ্ছে। বিশেষ করে সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি মাসের ‘সৌদি সিপি’ (Contract Price)–কে ভিত্তি ধরে বেসরকারি পর্যায়ের এলপিজির নতুন দাম নির্ধারণ করা হবে।
গত দুই মাসের বাজারচিত্রে দেখা যায়, এলপিজির দামে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। ডিসেম্বর ২০২৫-এ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১,২৫৩ টাকা। পরের মাসে, অর্থাৎ জানুয়ারি ২০২৬-এ, তা বেড়ে দাঁড়ায় ১,৩০৬ টাকায় এক মাসেই সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ৫৩ টাকা।
আন্তর্জাতিক বাজারে দামের অস্থিরতা এবং আগের মাসগুলোর ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে ফেব্রুয়ারিতেও এলপিজির দাম বাড়বে কি না এ নিয়ে সাধারণ ভোক্তাদের মধ্যে এখন জল্পনা তুঙ্গে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শিক্ষকদের জন্য বিশাল সুখবর, নতুন যে প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
- নবম পে-স্কেল: অপেক্ষার অবসান, বেতন বাড়ছে আড়াই গুণ, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- লঙ্কাকাণ্ড সোনার বাজারে: জানুন আজকের স্বর্ণের দাম (২৭ জানুয়ারি)
- নতুন পে-স্কেল: জানা গেল পূর্ণাঙ্গ কার্যকরের তারিখ
- বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বিশাল সুখবর
- ফেব্রুয়ারির শুরুতেই ধাক্কা: দেখুন আজকের স্বর্ণের দাম (১ ফেব্রুয়ারি)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশ মন্ত্রিপরিষদের
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জানুয়ারি)
- তিন লাখ ছোঁয়ার আগেই স্বর্ণের বাজারে বড় ধাক্কা, দেখুন আজকের দাম (৩০ জানুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ
- বেতন বাড়ল শিক্ষকদের: কার্যকর জুলাই থেকেই
- জানা গেল কবে কার্যকর হবে পে-স্কেল: জানুন সুনির্দিষ্ট তারিখ-বেতন বৃদ্ধির হিসাব
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জানুয়ারি)
- নতুন জাতীয় পে-স্কেল: শিক্ষক-নিম্ন ধাপের কর্মচারীদের বেতন বৃদ্ধির বড় সুখবর
- নতুন আশার আলো সরকারি চাকরিজীবীদের জন্য, চিন্তায় সাধারণ মানুষ