
রির্পোটার

আজ সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ ইংরেজি। বাংলা তারিখ ১২ মাঘ ১৪৩২, আরবি তারিখ ৭ শা‘বান ১৪৪৭ হিজরি। ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম হলো নামাজ। প্রতিটি ফরজ নামাজ নির্ধারিত সময়ে আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য। নিয়মিত ইবাদত ও সময়ানুবর্তিতা বজায় রাখতে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ–এর নির্ধারিত আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
ঢাকা ও আশপাশের এলাকার মুসল্লিরা এই সময়সূচি অনুসরণ করে নামাজ আদায় করতে পারবেন।
| নামাজ | শুরু | শেষ |
|---|---|---|
| ফজর | ভোর ৫:২৫ | ভোর ৬:৪০ |
| জোহর | দুপুর ১২:১৫ | বিকেল ৪:০৩ |
| আসর | বিকেল ৪:০৪ | বিকেল ৫:২৩ |
| মাগরিব | সন্ধ্যা ৫:৪৩ | সন্ধ্যা ৬:৫৯ |
| ইশা | রাত ৭:০০ | শেষ রাত ৫:২২ |
সূর্যোদয়, সূর্যাস্ত ও সেহরি–ইফতারের সময়
আজকের দিনের গুরুত্বপূর্ণ সময়গুলো নিচে দেওয়া হলো—
সূর্যোদয়: সকাল ৬:৪১ মিনিট
সূর্যাস্ত: সন্ধ্যা ৫:৪১ মিনিট
সেহরির শেষ সময়: ভোর ৫:২২ মিনিট
ইফতারের সময়: সন্ধ্যা ৫:৪৩ মিনিট
নফল নামাজের উত্তম সময়
অতিরিক্ত সওয়াব অর্জনের জন্য নফল নামাজের নির্ধারিত সময়গুলো জেনে নিন—
ইশরাক: সকাল ৬:৫৫ মিনিট থেকে ৮:৫০ মিনিট
চাশত: সকাল ৮:৫১ মিনিট থেকে দুপুর ১২:০৮ মিনিট
তাহাজ্জুদ: এশার পর যেকোনো সময়; উত্তম সময় রাত ১০:২১ মিনিট থেকে ভোর ৫:২২ মিনিট
নামাজের নিষিদ্ধ সময় (মাকরুহ)
আজকের দিনে তিনটি সময়ে নামাজ আদায় করা নিষিদ্ধ—
সূর্যোদয়ের সময়: সকাল ৬:৪১ – ৬:৫৪
দ্বি-প্রহর (ঠিক দুপুর): দুপুর ১২:০৯ – ১২:১৪
সূর্যাস্তের সময়: বিকেল ৫:২৪ – ৫:৪০(তবে ওই দিনের আসরের নামাজ বাকি থাকলে তা আদায় করা যাবে)
| শহর | ফজর | জোহর | আসর | মাগরিব | ইশা |
|---|---|---|---|---|---|
| সিলেট | ৫:২০ | ১২:১০ | ৩:৫৬ | ৫:৩৫ | ৬:৫২ |
| চট্টগ্রাম | ৫:১৭ | ১২:০৭ | ৪:০০ | ৫:৩৯ | ৬:৫৫ |
| খুলনা | ৫:২৭ | ১২:১৬ | ৪:০৯ | ৫:৪৮ | ৭:০৪ |
| রাজশাহী | ৫:৩২ | ১২:২৩ | ৪:১০ | ৫:৪৯ | ৭:০৬ |
| বরিশাল | ৫:২৩ | ১২:১৩ | ৪:০৫ | ৫:৪৪ | ৭:০১ |
বিশেষ দ্রষ্টব্য
এই সময়সূচি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ–এর নির্ধারিত নিয়ম অনুযায়ী। এলাকাভেদে সময়ের সঙ্গে ১ থেকে ৭ মিনিট পর্যন্ত পার্থক্য হতে পারে। তাই নিকটস্থ মসজিদের আজান ও জামাতের সময় অনুসরণ করাই উত্তম।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাসময়ে সহিহভাবে নামাজ আদায়ের তৌফিক দান করুন। আমিন।

নামাজের সময় আগে থেকে জানা থাকলে ইবাদতের প্রস্তুতি নেওয়া সহজ হয়। আগামীকাল শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার সময় অনুযায়ী ফযরের ওয়াক্ত শুরু হবে ভোর ৪টা ৩৩ মিনিটে। এই ওয়াক্ত শেষ হবে সূর্যোদয়ের সঙ্গে। তাই ফযরের নামাজ সূর্য ওঠার আগেই আদায় করতে হবে।
২৫ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না।
১৯ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসল্লিরা দিনের শুরুতেই ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি জানতে চান। আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার নামাজের সময় নিয়ে তাই আগ্রহ রয়েছে অনেকের।
১৭ সেপ্টেম্বর ২০২৬

দাম্পত্য জীবনে নানা কারণে টানাপোড়েন তৈরি হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলতে থাকলে এবং পারস্পরিকভাবে তা সমাধানের কোনো পথ খুঁজে পাওয়া না গেলে ইসলামে বিবাহবিচ্ছেদের সুযোগ রাখা হয়েছে। তবে বিচ্ছেদকে সহজ বা প্রথম সমাধান হিসেবে গ্রহণ না করে সম্ভব হলে দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য উদ্যোগ নেওয়ার প্রতি কোরআন ও হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে।
৬ সেপ্টেম্বর ২০২৬

ইমানের পর ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ এবং একজন মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের পাশাপাশি ইসলামী শরিয়তে বিভিন্ন নফল নামাজ আদায়েরও বিধান রয়েছে।
৪ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের কাছে জুমার দিন সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন। এ দিনকে ঘিরে রয়েছে বিশেষ কিছু ইবাদত ও আমল। এর মধ্যে অন্যতম হলো বেশি বেশি দোয়া করা। হাদিসে জুমার দিনের এমন একটি বিশেষ সময়ের কথা বর্ণিত হয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণকর কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন। তবে সেই বিশেষ সময়টি দিনের ঠিক কোন অংশ—এ বিষয়ে আলেমদের মধ্যে একাধিক মত রয়েছে।
২৮ আগস্ট ২০২৬

ইমানের পর একজন মুমিনের জন্য ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল হলো নামাজ। একজন মুমিন ও কাফেরের মধ্যে বড় পার্থক্যগুলোর একটি হলো নামাজ। নিয়মিত নামাজ মানুষকে দুনিয়ার বিভিন্ন খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২১ আগস্ট ২০২৬

চলতি বছরটি শেষ হওয়ার আগেই আগামী ২০২৭ সালের (১৪৪৮ হিজরি) পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি নিয়ে মুসলিম বিশ্বের পাশাপাশি দেশের সাধারণ মানুষের মাঝেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আগ্রহ। মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক গবেষণা এবং প্রভাবশালী সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালে পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ এবং দুই ঈদের মূল কাঠামো কেমন হতে পারে, সে বিষয়ে একটি প্রাথমিক ধারণা পাওয়া গেছে।
৩০ জুলাই ২০২৬

দিনভর ব্যস্ততা, কর্মজীবনের চাপ আর নানা দুশ্চিন্তার পর রাতের ঘুমই হয়ে ওঠে মানুষের সবচেয়ে বড় প্রশান্তির সময়। কিন্তু অনেকেই ঘুমানোর আগে সময় কাটান মোবাইল ফোনে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা অপ্রয়োজনীয় কাজে। অথচ ইসলাম একজন মুমিনের জন্য ঘুমানোর আগেও রেখে দিয়েছে সহজ কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল, যা পালন করতে সময় লাগে মাত্র এক মিনিট।
১৮ জুন ২০২৬