
বিরাট এক সড়ক দুর্ঘটানা ঘটেছে ভারতে। ভারতের উত্তরাখণ্ডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। আজ সোমবার, ৪ নভেম্বর, আলমোড়া জেলার মার্চুলা এলাকায় যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৬৫০ ফুট গভীর নিচে পড়ে গেলে এ ঘটানাটি ঘটে। বাসটি গাড়ওয়াল থেকে কুমায়ুন যাওয়ার পথে দুর্ঘটনায় পতিত হয় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
আলমোড়া জেলার জেলা ম্যাজিস্ট্রেট অলোক কুমার পান্ডে ঘটনার ঘুরে দেখেন এবং তিনি বলেন যে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহতদের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ বাসে প্রায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। সবার খোজ ঠিক করে পাওয়া যায়নি। পুলিশ এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) দ্রুত উদ্ধার অভিযানে অংশ নিয়ে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আলমোড়া জেলার মার্চুলায় এই দুর্ভাগ্যজনক বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।”

জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকসহ সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানে গেজেটের কপি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নতুন বেতন কাঠামো কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে

কুড়িগ্রামের উলিপুরে জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকার বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।
৫ ঘণ্টা আগে

সারা দেশে টানা দুই দিন এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা। কোম্পানিগুলোর ইচ্ছামতো দাম বৃদ্ধি, পুলিশের হয়রানি এবং অযৌক্তিক জরিমানার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার এ ধর্মঘট পালন করা হবে। এতে বাসাবাড়ি, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এলপিজি ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়তে পারেন।
৫ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে উপবৃত্তি ও বিশেষ অনুদানের আবেদন কার্যক্রমে সহযোগিতা করছেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী নিরব। শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ থেকে শুরু করে আবেদন ফর্ম পূরণে সার্বিক সহযোগিতা করছেন তিনি।
৭ ঘণ্টা আগে

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন এবং উদযাপনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হবে। এ উপলক্ষে থাকবে সরকারি ছুটি। একই সঙ্গে দিবস উদযাপনে অতিরিক্ত ব্যয় কমানো, জাঁকজমকপূর্ণ আয়োজন এড়িয়ে চলা এবং সরকারি দাপ্তরিক কাজে বিঘ্ন না ঘটানোর নির্দেশ দেওয়া হয়েছে।
১ দিন আগে

জন্মনিবন্ধন সনদ শিশুর স্কুলে ভর্তি, জাতীয় পরিচয়পত্র তৈরি, পাসপোর্ট আবেদনসহ বিভিন্ন সরকারি কাজে প্রয়োজন হয়। কিন্তু অনেকের জন্মনিবন্ধনে নামের বানান, জন্মতারিখ কিংবা বাবা-মায়ের তথ্য ভুল থাকে। আবার কেউ কেউ নিজের জন্মনিবন্ধন অনলাইনে যাচাই করার নিয়ম জানেন না।
১ দিন আগে

বিদেশ ভ্রমণ, পড়াশোনা, চিকিৎসা কিংবা কাজের প্রয়োজনে পাসপোর্ট গুরুত্বপূর্ণ একটি নথি। তবে নতুন পাসপোর্ট করতে কী কী কাগজপত্র লাগে, কীভাবে আবেদন করতে হয়, কত টাকা ফি দিতে হয় এবং পাসপোর্টের মেয়াদ শেষ হলে কীভাবে নবায়ন করতে হয়—এসব বিষয়ে অনেকেরই পরিষ্কার ধারণা নেই।
১ দিন আগে

২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে পূর্বাভাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁদের হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আর ঈদুল ফিতর হতে পারে ৯ অথবা ১০ মার্চ।
১ দিন আগে

সিঙ্গাপুর থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চাইলে সিঙ্গাপুর ডলারের সর্বশেষ বিনিময় হার জানা জরুরি। মুদ্রার দর পরিবর্তনের কারণে প্রতিদিন দেশে পাঠানো অর্থের পরিমাণে পার্থক্য হতে পারে। তাই টাকা পাঠানোর আগে ব্যাংক বা অনুমোদিত অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠানের রেট ও চার্জ যাচাই করে নেওয়া ভালো।
১ দিন আগে