
অবশেষে মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু হতে যাচ্ছে। অন্তবর্তী সরকারের,ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম তরুণদের ইন্টারনেট চাহিদার প্রতি গুরুত্বারোপ করে ইন্টারনেটের দাম কমানোর পাশাপাশি মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান জানিয়েছেন। আজ রবিবার রবি এবং গ্রামীনফোন প্রথিনিধির সাথে আলোচনায় এ আহ্বান জানান।
সেখানে নাহিদ ইসলাম বলেন, “বর্তমানে আমরা একটি ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছি। যদি আমরা সফলভাবে এই সময়টি পার করতে পারি, তাহলে বাংলাদেশ নতুন সম্ভাবনার মুখোমুখি হবে।” তিনি আরও বলেন, “এখন কাজ করার জন্য একটি সুবিধাজনক সময় এসেছে। যেহেতু বর্তমান সরকার জনসমর্থিত, তাই তারা দেশের মানুষের জন্য উপকারী যে কোনো উদ্যোগ নিতে আগ্রহী।”
উক্ত সভায় গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “আগে টেলিযোগাযোগ খাতের অফিসে গিয়ে আলোচনা করার মতো পরিবেশ ছিল না। বর্তমানে পরিস্থিতি বদলেছে। এখন আমরা আলোচনার সুযোগ পাচ্ছি এবং ফিডব্যাকও পাচ্ছি, যা টেলিকম খাতের জন্য একটি ইতিবাচক সংকেত।” তিনি জানান, গ্রামীণফোন সীমিত আকারে মেয়াদবিহীন ইন্টারনেট চালু করেছে, তবে এ নিয়ে আরও কাজ করা দরকার।
গ্রামীনফোনের পর এবার রবির ব্যবস্থাপনা পরিচালক রাজিব শেঠী উল্লেখ করেন, “গত ১৫ বছরে টেলিকমিউনিকেশন খাতে কমিশন ভিত্তিক নানা স্তর তৈরি হয়েছে, যার ফলে মোবাইল অপারেটররা মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে।” তিনি বলেন, বর্তমান পরিবেশে ব্যবসা পরিচালনা করা চ্যালেঞ্জ হয়ে উঠেছে এবং তিনি সরকারের সহযোগিতা কামনা করছেন। সরকারের সাহায্য পেলে অনেক সহায়তা হবে।
সবশেষ কথা একটাই, নতুন মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর মাধ্যমে দেশের তরুণ প্রজন্মের ইন্টারনেট চাহিদা পূরণের পাশাপাশি টেলিযোগাযোগ খাতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। এই পদক্ষেপ দেশের ডিজিটাল উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং তরুণদের জন্য একটি শক্তিশালী ভিত্তি গঠন করবে।

জমি কেনার পর দলিল হাতে পেলেই অনেকেই মনে করেন মালিকানার সব কাজ শেষ। কিন্তু জমির রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য নামজারি বা মিউটেশন করাও গুরুত্বপূর্ণ। দলিল থাকার পরও নামজারি না হলে ভূমি উন্নয়ন কর দেওয়া, জমির রেকর্ড হালনাগাদ করা এবং ভবিষ্যতে জমি বিক্রির মতো কাজে জটিলতা দেখা দিতে পারে।
১ ঘণ্টা আগে

জমি কেনার পরিকল্পনা করছেন? জমির দাম, অবস্থান ও যোগাযোগব্যবস্থা দেখেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। জমির মালিকানা নিয়ে বিরোধ, জাল দলিল, ভুল খতিয়ান কিংবা আগের মালিকের দায় থাকলে ভবিষ্যতে বড় ধরনের আইনি জটিলতায় পড়তে পারেন। এমনকি জমি কেনার পরও নিজের মালিকানা প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন আদালতে ঘুরতে হতে পারে।
১ ঘণ্টা আগে

বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখার পর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার চিহ্ন শনাক্ত হয়েছে। ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম পাওয়া যাওয়ায় সেটি মেরামতের কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মীরা। তবে রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৯ অক্টোবর। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন। এ জন্য শিক্ষা বোর্ড কিংবা কলেজে যাওয়ার প্রয়োজন হবে না।
১ ঘণ্টা আগে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া আজ রোববার (২৫ অক্টোবর) শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের আভাস নেই।
৩ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা তিন দফায় কমেছে স্বর্ণের দাম। সবশেষ শুক্রবার (২৩ অক্টোবর) প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে তিন দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে মোট ৭ হাজার ১১৫ টাকা। ফলে বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।
৫ ঘণ্টা আগে

আগামীকাল রোববার (২৫ অক্টোবর) দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই। ফলে দিনের বেলায় গরমের অনুভূতি বজায় থাকতে পারে।
১৬ ঘণ্টা আগে

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সংসদের উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়ে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে।
১৭ ঘণ্টা আগে

গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় শিক্ষককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, শিশুটির বাবার বিরুদ্ধে মাদরাসায় হামলা, ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের পাল্টা অভিযোগ তুলেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তবে এসব অভিযোগ অস্বীকার করে শিশুটির বাবা বলেছেন, মেয়ের বিচার চাইতেই তিনি মাদরাসায় গিয়েছিলেন।
১৭ ঘণ্টা আগে