সদ্য সংবাদ
রাকিব
সিনিয়র রির্পোটার
তেলের টাকা চাওয়ায় পাম্পকর্মীকে হ'ত্যা, বিএনপির ২ নেতা গ্রে’প্তার
রাকিব: রাজবাড়ীতে তেলের বিল চাইতে গিয়ে এক পাম্পকর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে টাকা পরিশোধ না করে চলে যাওয়ার সময় বাধা দিলে গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন ওই শ্রমিক। এ ঘটনায় বিএনপি নেতাসহ দুইজনকে আটক করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম রিপন সাহা (৩২)। তিনি সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে এবং গোয়ালন্দ মোড়ের করিম ফিলিং স্টেশনের কর্মী ছিলেন।
কী ঘটেছিল সেই ভোরে?
ঘটনাটি ঘটে শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে ফিলিং স্টেশনের সামনে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৭৬ নম্বরের একটি কালো জিপে করে এসে চালক ৫ হাজার টাকার তেল নেন। বিল না দিয়েই গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে রিপন গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দেন। এ সময় তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে গাড়িটি। মাথা থেঁতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিসিটিভিতে মিলেছে গুরুত্বপূর্ণ প্রমাণ
পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটিতে তেল নিচ্ছিলেন রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন। টাকা পরিশোধ না করেই তিনি চলে যাওয়ার চেষ্টা করলে রিপন দৌড়ে গাড়ির সামনে যান এরপরই ঘটে মর্মান্তিক ঘটনা।
গ্রেপ্তার ও আইনি পদক্ষেপ
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান জানান, ঘটনার পর অভিযান চালিয়ে আবুল হাসেম সুজন ও তার চালক কামালকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে সুজনের ব্যবহৃত কালো রঙের টয়োটা ক্লুগার (এসইউভি) গাড়িটি। বিষয়টি হত্যা মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়