সদ্য সংবাদ
রাকিব
সিনিয়র রিপোর্টার
পে স্কেল নিয়ে আবারও কমিশনের যে সিদ্ধান্ত
রাকিব: সরকারি চাকরিজীবীদের বহুদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলেও নতুন করে দেখা দিয়েছে অস্থিরতা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পূর্ণ কমিশন সভায় আগের মতোই ২০টি গ্রেড বহাল রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবির প্রতিফলন না থাকায় কমিশনের একজন সদস্য পদত্যাগ করায় পুরো প্রক্রিয়া নতুন বিতর্কে পড়েছে।
কাঠামো অপরিবর্তিত, সিদ্ধান্ত ঝুলছে বেতন নির্ধারণে
দীর্ঘ আলোচনার পর গ্রেড সংখ্যা কমানোর প্রস্তাব বাতিল করে বিদ্যমান ২০ গ্রেডেই পে-স্কেল সাজানোর সিদ্ধান্ত নেয় কমিশন। কিন্তু সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অঙ্ক কত হবে এ প্রশ্নে এখনো মতৈক্যে পৌঁছানো যায়নি। ফলে কাঠামো ঠিক থাকলেও মূল বেতন নির্ধারণের কাজ থমকে আছে।
১:৮ অনুপাত নিয়েও মতবিরোধ
সূত্র বলছে, বেতন বৈষম্য কমাতে ১:৮ অনুপাত ধরে নতুন স্কেল করার পরিকল্পনা থাকলেও সর্বনিম্ন বেতন কত হবে নিয়ে সদস্যদের ভিন্নমত রয়েছে। এ জট নিরসনে আগামী ২১ জানুয়ারি আবার বৈঠক ডাকা হয়েছে। এর আগে কমিশন চেয়ারম্যান জাকির আহমেদ খান সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে চূড়ান্ত দিকনির্দেশনা নেওয়ার চেষ্টা করবেন।
শিক্ষকদের বঞ্চনার অভিযোগে পদত্যাগ
এমন টানাপোড়েনের মধ্যেই কমিশনের খণ্ডকালীন সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। ঢাবি রেজিস্ট্রার ভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য দেওয়া ৩৩টি সুপারিশের কোনোটিই নতুন কাঠামোয় গুরুত্ব পায়নি। এই উপেক্ষার প্রতিবাদেই তিনি সরে দাঁড়িয়েছেন।
নতুন চ্যালেঞ্জের মুখে পে-স্কেল
২০ গ্রেড বহালের সিদ্ধান্ত একদিকে স্বস্তি দিলেও শিক্ষকদের অসন্তোষ ও সদস্যের পদত্যাগ পুরো উদ্যোগকে অনিশ্চয়তায় ফেলেছে। সমাধানের পথ না মিললে নবম পে-স্কেল বাস্তবায়ন আরও বিলম্বিত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- স্বর্ণবাজারে ঐতিহাসিক ধস: ভরিতে কমলো ৪০ হাজার টাকা!
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- স্বর্ণের বাজারে বিরল ইতিহাস: ৫ ঘণ্টার ব্যবধানে কমলো ১২ হাজার