
রিপোর্টার

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, আসন্ন রমজান মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে কোনো সংকটের আশঙ্কা নেই। তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার এলপিজি আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে এবং এর সুফল খুব শিগগিরই পাওয়া যাবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘এলপিজি বাজার নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে এলপিজির সরবরাহ ও মূল্য দুই ক্ষেত্রেই অস্থিরতা দেখা দেওয়ায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান অভিযোগ করেন, সরকার নির্ধারিত ১ হাজার ৩০০ টাকার সিলিন্ডার বাজারে আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে। তাঁর মতে, মূল্য নির্ধারণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করা জরুরি, নইলে ভোক্তা ভোগান্তি কমবে না।
বিইআরসি চেয়ারম্যান জানান, জানুয়ারি মাসেই প্রায় দেড় লাখ টন এলপিজি দেশে আমদানি হচ্ছে। পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সরকার, আমদানিকারক ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে চলমান অস্থিরতা কাটিয়ে ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করা যাবে। ফলে এবার রমজানে এলপিজি নিয়ে সাধারণ মানুষকে দুশ্চিন্তায় পড়তে হবে না বলেই আশা সংশ্লিষ্টদের।

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
৪৯ মিনিট আগে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের গেজেট প্রকাশের পর বেতন কাঠামোর বিভিন্ন পরিবর্তন সামনে এসেছে। নতুন কাঠামোয় আগের মতোই মোট ২০টি গ্রেড রাখা হয়েছে। সর্বোচ্চ প্রথম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। তবে নতুন বেতন কাঠামোর আর্থিক সুবিধা একবারে পুরোপুরি কার্যকর হচ্ছে না। ধাপে ধাপে নতুন বেতন কার্যকর করা হবে।
১ ঘণ্টা আগে

এক দিনের বিরতির পর আবারও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকাসহ দেশের ১৮টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
১ ঘণ্টা আগে

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার দেশের বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। নতুন প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাস, ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাস এবং ডিটিসি এলাকার মিনিবাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা করে ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে।
২ ঘণ্টা আগে

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠিতে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান নিয়ে নানা অনুভূতির কথা উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে।
১০ ঘণ্টা আগে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার এবং তা কার্যকর করার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
১০ ঘণ্টা আগে

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অপেক্ষায় থাকা স্নাতক ডিগ্রিধারীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস। প্রতিষ্ঠানটির ট্রান্সপোর্ট বিভাগে অফিসার ও সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
১১ ঘণ্টা আগে

দেশের বাজারে নতুন দরে বিক্রি হচ্ছে সোনা ও রুপা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন মূল্যে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। আগের দরের তুলনায় প্রতি ভরিতে এই মানের সোনার দাম বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা।
১১ ঘণ্টা আগে

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল বিক্রি করা হবে। আজ রোববার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে নতুন দাম জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে