বিইআরসি ট্যাগের খবর
এই ট্যাগের খবর

দ্বিগুণ করা হচ্ছে সরকারি গ্যাসের দাম
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
২ নভেম্বর ২০২৬, ২১:২৪ | বিস্তারিত

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা, নতুন দর কত?
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
২ নভেম্বর ২০২৬, ২০:৫১ | বিস্তারিত

এলপিজির দাম আবারও বাড়ছে? যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকটের মধ্যে আবারও সিলিন্ডারের দাম নির্ধারণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার গণশুনানি আয়োজনের কথা রয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)। তবে শুনানির পর সিলিন্ডারের দাম বাড়বে, কমবে নাকি অপরিবর্তিত থাকবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
২৬ অক্টোবর ২০২৬, ২২:২৬ | বিস্তারিত

ফের বাড়ল এলপিজি গ্যাসের দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
৪ অক্টোবর ২০২৬, ২০:০০ | বিস্তারিত

বাড়ল তেলের দাম, কার্যকর রাত ১২টা থেকেই
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে ১০৮ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৭ | বিস্তারিত

এলপিজি আমদানি কমেছে, সর্বোচ্চ বাড়ল ১২ কেজি সিলিন্ডারের দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির সংকট তৈরি হয়েছে। এক মাসের ব্যবধানে এলপিজি আমদানি প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর প্রভাবে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে হচ্ছে ভোক্তাদের।
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩১ | বিস্তারিত

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ-কার্যকর আজ থেকেই
নিজস্ব প্রতিবেদক: সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা দাম ১৩ টাকা কমানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের নতুন দামও নির্ধারণ করে দিয়েছে সংস্থাটি।
২ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৬ | বিস্তারিত

হু হু করে কমল এলপিজির দাম: কার্যকর আজ থেকেই
নিজস্ব প্রতিবেদক: দেশের কোটি ভোক্তার জন্য বড় স্বস্তির খবর নিয়ে এলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি জুলাই মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির নতুন মূল্য ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
২ জুলাই ২০২৬, ২২:২৪ | বিস্তারিত

এলপিজির নতুন দাম নির্ধারণ, জানুন নতুন মূল্য তালিকা
নিজস্ব প্রতিবেদক: দেশের লাখো এলপিজি ব্যবহারকারীর জন্য এলো বড় স্বস্তির খবর। নিত্যপ্রয়োজনীয় জ্বালানি খাতে ব্যয় কমাতে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫৭ টাকা কমানো হয়েছে। একই সঙ্গে কমেছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও।
২ জুলাই ২০২৬, ২১:৩৪ | বিস্তারিত

আজ নির্ধারণ হবে এলপিজির নতুন দাম, কতো হতে পারে!
নিজস্ব প্রতিবেদক: জুলাই মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের নতুন মূল্য আজ বৃহস্পতিবার (২ জুলাই) ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিকেল ৩টায় ভোক্তা পর্যায়ের জন্য এক মাসের কার্যকর নতুন মূল্য প্রকাশ করা হবে।
২ জুলাই ২০২৬, ১৪:০৫ | বিস্তারিত

পেট্রোলের নতুন দাম নির্ধারণ: কার্যকর আজ থেকেই
নিজস্ব প্রতিবেদক: দেশের সাধারণ মানুষ, পরিবহন মালিক-শ্রমিক এবং শিল্প খাতের জন্য স্বস্তির খবর দিয়েছে সরকার। জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ১ জুলাই থেকে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে এবং আপাতত জ্বালানি ব্যয়ে নতুন করে কোনো চাপ পড়ছে না।
২ জুলাই ২০২৬, ২৪:৪৩ | বিস্তারিত

দাম কমলো ১২ কেজি এলপি গ্যাসের দাম
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সময় ধরে টানা মূল্যবৃদ্ধির পর অবশেষে ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তির খবর এলো। ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) ও অটোগ্যাসের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় ১২ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিইআ
২ জুন ২০২৬, ১৭:৩২ | বিস্তারিত

বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা কাল, ইউনিটপ্রতি বাড়বে যত
নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সাধারণ মানুষের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে বিদ্যুতের সম্ভাব্য মূল্যবৃদ্ধি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আগামীকাল বুধবার বিদ্যুতের নতুন ট্যারিফ ঘোষণা করতে পারে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে।
২ জুন ২০২৬, ১৭:০০ | বিস্তারিত

বিদ্যুতের দাম আবারও বাড়ানোর উদ্যোগ, বাড়াতে পারে যত?
নিজস্ব প্রতিবেদক: দেশে আবারও বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর কাছে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। লোকসান কমাতে সংস্থাটি এবার ১৭ থেকে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধির সুপারিশ করেছে।
৬ মে ২০২৬, ২৩:০৪ | বিস্তারিত

এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, আসন্ন রমজান মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে কোনো সংকটের আশঙ্কা নেই। তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার এলপিজি আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে এবং এর সুফল খুব শিগগিরই পাওয়া যাবে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘এলপিজি বাজার নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে এলপিজির সরবরাহ ও মূল্য দুই ক্ষেত্রেই অস্থিরতা দেখা দেওয়ায় ভোক্তাদের ...
১৬ জানুয়ারি ২০২৬, ১৪:০৭ | বিস্তারিত
