এলপিজি বাজার ট্যাগের খবর
এই ট্যাগের খবর

দ্বিগুণ করা হচ্ছে সরকারি গ্যাসের দাম
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
২ নভেম্বর ২০২৬, ২১:২৪ | বিস্তারিত

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা, নতুন দর কত?
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
২ নভেম্বর ২০২৬, ২০:৫১ | বিস্তারিত

এলপিজির দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব-বাড়বে কত?
নিজস্ব প্রতিবেদক: দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ও সরবরাহ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ১২ কেজির সিলিন্ডার বিক্রির অভিযোগের মধ্যে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীতে গণশুনানির আয়োজন করেছে কমিশন। এতে এলপিজির দাম সমন্বয়ের বিষয়ে বিভিন্ন পক্ষের বক্তব্য ও প্রস্তাব পর্যালোচনা করা হবে।
২৯ অক্টোবর ২০২৬, ১৩:০২ | বিস্তারিত

ফের বাড়ল এলপিজি গ্যাসের দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
৪ অক্টোবর ২০২৬, ২০:০০ | বিস্তারিত

এলপিজি আমদানি কমেছে, সর্বোচ্চ বাড়ল ১২ কেজি সিলিন্ডারের দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির সংকট তৈরি হয়েছে। এক মাসের ব্যবধানে এলপিজি আমদানি প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর প্রভাবে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে হচ্ছে ভোক্তাদের।
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩১ | বিস্তারিত

এলপিজি গ্যাস নিয়ে সুখবর দিলো সরকার
নিজস্ব প্রতিবেদক: হাসান: দেশের এলপিজি (LPG) বাজারে দীর্ঘদিনের একচেটিয়া নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভাঙতে সরাসরি মাঠে নামছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। বেসরকারি খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে ভোক্তা স্বার্থ রক্ষায় সরকার এখন নিজ উদ্যোগে এলপিজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। জ্বালানি খাতে এই পদক্ষেপকে বাজারে ভারসাম্য ফেরানোর একটি বড় মোড় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কৃত্রিম সংকটের অভিযোগ, সরকারের কড়া তিন শর্ত সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞার অজুহাতে এলপিজি সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি ও দাম দ্বিগুণ করার অভিযোগ ওঠে। ...
৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ | বিস্তারিত

এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, আসন্ন রমজান মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে কোনো সংকটের আশঙ্কা নেই। তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার এলপিজি আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে এবং এর সুফল খুব শিগগিরই পাওয়া যাবে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘এলপিজি বাজার নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে এলপিজির সরবরাহ ও মূল্য দুই ক্ষেত্রেই অস্থিরতা দেখা দেওয়ায় ভোক্তাদের ...
১৬ জানুয়ারি ২০২৬, ১৪:০৭ | বিস্তারিত
