এলপিজি সংকট ট্যাগের খবর
এই ট্যাগের খবর

এলপিজির দাম আবারও বাড়ছে? যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকটের মধ্যে আবারও সিলিন্ডারের দাম নির্ধারণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার গণশুনানি আয়োজনের কথা রয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)। তবে শুনানির পর সিলিন্ডারের দাম বাড়বে, কমবে নাকি অপরিবর্তিত থাকবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
২৬ অক্টোবর ২০২৬, ২২:২৬ | বিস্তারিত

এলপিজি আমদানি কমেছে, সর্বোচ্চ বাড়ল ১২ কেজি সিলিন্ডারের দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির সংকট তৈরি হয়েছে। এক মাসের ব্যবধানে এলপিজি আমদানি প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর প্রভাবে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে হচ্ছে ভোক্তাদের।
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩১ | বিস্তারিত

এলপিজির সরবরাহে ঘাটতি, ১২ কেজির সিলিন্ডারের দাম ছাড়ালো যত
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সরবরাহ কমে দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। দেশে এলপিজির সরবরাহ চাহিদার তুলনায় প্রায় ৩০ শতাংশ কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় ১২ কেজির একটি সিলিন্ডার ২ হাজার টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।
২৫ সেপ্টেম্বর ২০২৬, ২৪:৩৪ | বিস্তারিত

এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, আসন্ন রমজান মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে কোনো সংকটের আশঙ্কা নেই। তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার এলপিজি আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে এবং এর সুফল খুব শিগগিরই পাওয়া যাবে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘এলপিজি বাজার নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে এলপিজির সরবরাহ ও মূল্য দুই ক্ষেত্রেই অস্থিরতা দেখা দেওয়ায় ভোক্তাদের ...
১৬ জানুয়ারি ২০২৬, ১৪:০৭ | বিস্তারিত
