
রিপোর্টার

রাজধানীর কেরানীগঞ্জে নিখোঁজের প্রায় তিন সপ্তাহ পর এক কিশোরী ও তার মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে মুসলিমবাগ ডায়াবেটিস বাজার এলাকার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন কিশোরী জোবাইদা রহমান ফাতেমা (১৪) এবং তার মা রোকেয়া রহমান (৩২)। পারিবারিক সূত্রে জানা গেছে, রোকেয়ার স্বামী শাহীন আহম্মেদ পেশায় মুহুরী।
যেভাবে নিখোঁজ হয় মা-মেয়ে
গত ২৫ ডিসেম্বর গৃহশিক্ষিকার কাছে পড়তে গিয়ে হঠাৎ নিখোঁজ হয় স্কুলছাত্রী ফাতেমা। মেয়েকে খুঁজতে বের হয়ে পরদিন নিখোঁজ হন তার মা রোকেয়া রহমানও। এরপর দীর্ঘ ২১ দিন তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
দুর্গন্ধ থেকেই মিলল সন্ধান
বৃহস্পতিবার সন্ধ্যায় গৃহশিক্ষিকা মিমের ভাড়া বাসা থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তল্লাশি চালায়।
খাটের নিচ থেকে উদ্ধার করা হয় রোকেয়া রহমানের মরদেহ,
বাথরুমের ফল ছাদ থেকে পাওয়া যায় কিশোরী ফাতেমার মরদেহ,
এ দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন এলাকাবাসী। পুরো মহল্লায় নেমে আসে শোক ও আতঙ্ক।
পুলিশের বক্তব্য
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। রহস্য উদঘাটনে ইতোমধ্যে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ ও হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

সাকিব: সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি স্পষ্ট করে জানিয়েছেন নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। তবে এটি পুরোপুরি কার্যকর হতে সময় লাগবে এবং ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
২০ ঘণ্টা আগে

হাসান: প্রবাসী ভাইয়েরা আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের কষ্টার্জিত আয়ের সঠিক মূল্য নিশ্চিত করতে প্রতিদিনের আপডেটেড মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ০৩ মার্চ ২০২৬ তারিখে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ রেট নিচে তুলে ধরা হলো।
২০ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে থামছেই না দামের ঊর্ধ্বগতি। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।
২০ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার (২ মার্চ) নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, বর্তমান সরকারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে ভারত আন্তরিকভাবে কাজ করতে চায়।
২০ ঘণ্টা আগে

সাকিব: জারে আবারও দামের ঝড়। সবথেকে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকায় পৌঁছেছে। স্থানীয় বাজারে পাকা সোনা বা তেজাবী সোনার মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে নতুন এই দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
২০ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা—নতুন জাতীয় পে-স্কেল। অবশেষে সেই দাবিকে সামনে রেখেই প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি (কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি)। দ্রুত নবম জাতীয় পে-স্কেল ঘোষণা এবং গেজেট প্রকাশের দাবিতে সোমবার (২ মার্চ) সমিতির আট সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেয়।
২১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (Immigrant Visa) প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই সিদ্ধান্ত ভিজিটর বা নন-ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে পর্যটন, ব্যবসা বা স্বল্পমেয়াদি সফরের ভিসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
১ দিন আগে

হাসান: দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপে যখন সরকারি চাকরিজীবীরা নাজেহাল, ঠিক তখনই নতুন করে আশার বার্তা দিলেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ সাকি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন—সরকারি কর্মচারীদের জন্য নবম পে-স্কেল অবশ্যই দেওয়া হবে। দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা লাখো কর্মকর্তা-কর্মচারীর জন্য এটি বড় ধরনের ইতিবাচক সংকেত।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VIP) ঘোষণা করেছে সরকার। ফলে দায়িত্ব ছাড়ার পরও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকবেন।
১ দিন আগে