
রিপোর্টার

সরকারি চাকরিজীবীদের জন্য আজ এক গুরুত্বপূর্ণ মোড় নেওয়ার দিন। নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেল চূড়ান্ত করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় জাতীয় বেতন কমিশনের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকেই সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ বেতন কাঠামোর মূল রূপরেখা ও সর্বনিম্ন বেতনের চূড়ান্ত অঙ্ক নির্ধারিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কী কী বিষয়ে হচ্ছে সিদ্ধান্ত
কমিশন সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে শুধু মূল বেতন বৃদ্ধির বিষয়টি নয়, বরং গ্রেড কাঠামোর পুনর্বিন্যাস, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং অবসরকালীন সুযোগ-সুবিধাসহ একাধিক স্পর্শকাতর বিষয় আলোচনায় থাকবে। বর্তমান সময়ের উচ্চ মূল্যস্ফীতি, শিক্ষা ও আবাসন ব্যয়ের চাপ বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত ও যুগোপযোগী কাঠামো তৈরির চেষ্টা করছে কমিশন।
১:৮ বেতন অনুপাত চূড়ান্ত
এরই মধ্যে গত ৮ জানুয়ারির বৈঠকে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ নির্ধারণ করেছে জাতীয় বেতন কমিশন। অর্থাৎ, সর্বোচ্চ গ্রেডের মূল বেতন হবে সর্বনিম্ন গ্রেডের আট গুণ। আগে ১:১০ ও ১:১২ অনুপাতের প্রস্তাব আলোচনায় থাকলেও বৈষম্য কমানোর যুক্তিতে শেষ পর্যন্ত ১:৮ অনুপাতেই একমত হয় কমিশন।
সর্বনিম্ন বেতন নিয়ে তীব্র আগ্রহ
সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে রয়েছে ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন। কমিশনের টেবিলে বর্তমানে তিনটি নির্দিষ্ট প্রস্তাব রয়েছে—
প্রথম প্রস্তাব: ২১,০০০ টাকা
দ্বিতীয় প্রস্তাব: ১৭,০০০ টাকা
তৃতীয় প্রস্তাব: ১৬,০০০ টাকা
আজকের সভায় এই তিনটির যেকোনো একটির ওপর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
সামনে কী হবে
সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২০২৫ সালের জুলাইয়ে গঠিত জাতীয় বেতন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। আজকের বৈঠকে মূল বিষয়গুলো চূড়ান্ত হলে পূর্ণাঙ্গ সুপারিশমালা সরকারের কাছে জমা দেওয়া হবে।

সাকিব: সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি স্পষ্ট করে জানিয়েছেন নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। তবে এটি পুরোপুরি কার্যকর হতে সময় লাগবে এবং ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
১৯ ঘণ্টা আগে

হাসান: প্রবাসী ভাইয়েরা আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের কষ্টার্জিত আয়ের সঠিক মূল্য নিশ্চিত করতে প্রতিদিনের আপডেটেড মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ০৩ মার্চ ২০২৬ তারিখে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ রেট নিচে তুলে ধরা হলো।
২০ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে থামছেই না দামের ঊর্ধ্বগতি। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।
২০ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার (২ মার্চ) নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, বর্তমান সরকারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে ভারত আন্তরিকভাবে কাজ করতে চায়।
২০ ঘণ্টা আগে

সাকিব: জারে আবারও দামের ঝড়। সবথেকে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকায় পৌঁছেছে। স্থানীয় বাজারে পাকা সোনা বা তেজাবী সোনার মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে নতুন এই দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
২০ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা—নতুন জাতীয় পে-স্কেল। অবশেষে সেই দাবিকে সামনে রেখেই প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি (কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি)। দ্রুত নবম জাতীয় পে-স্কেল ঘোষণা এবং গেজেট প্রকাশের দাবিতে সোমবার (২ মার্চ) সমিতির আট সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেয়।
২১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (Immigrant Visa) প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই সিদ্ধান্ত ভিজিটর বা নন-ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে পর্যটন, ব্যবসা বা স্বল্পমেয়াদি সফরের ভিসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
১ দিন আগে

হাসান: দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপে যখন সরকারি চাকরিজীবীরা নাজেহাল, ঠিক তখনই নতুন করে আশার বার্তা দিলেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ সাকি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন—সরকারি কর্মচারীদের জন্য নবম পে-স্কেল অবশ্যই দেওয়া হবে। দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা লাখো কর্মকর্তা-কর্মচারীর জন্য এটি বড় ধরনের ইতিবাচক সংকেত।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VIP) ঘোষণা করেছে সরকার। ফলে দায়িত্ব ছাড়ার পরও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকবেন।
১ দিন আগে