সদ্য সংবাদ
রাকিব
সিনিয়র রির্পোটার
৪,২০০ টাকা বেড়ে দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম (১৩ জানুয়ারি)
রাকিব: দেশের স্বর্ণবাজারে আবারও ইতিহাস গড়ল সোনা। হঠাৎ বড় দামে লাফ দিয়ে প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে সোনার দর। এর ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম পৌঁছেছে ভরিতে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার (১২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারে খাঁটি সোনার (পিওর গোল্ড) দাম দ্রুত বেড়ে যাওয়ায় দেশের বাজারেও নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হবে।
কয়েক সপ্তাহেই ভাঙল আগের রেকর্ড
এর আগে চলতি বছরের ২৭ ডিসেম্বর দেশে সোনার সর্বোচ্চ দাম ছিল ভরিতে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে আরও ওপরে উঠে গেল সোনার বাজার।
বিশ্ববাজারেও একই চিত্র। স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট GoldPrice.org জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬০০ ডলার ছাড়িয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে।
সোনার নতুন দাম (প্রতি ভরি)
২২ ক্যারেট: ২,৩২,০৫৫ টাকা
২১ ক্যারেট: ২,২১,৪৯৯ টাকা
১৮ ক্যারেট: ১,৮৯,৮৯০ টাকা
সনাতন পদ্ধতি: ১,৫৬,৮৮১ টাকা
রুপার দরেও ঊর্ধ্বগতি
২২ ক্যারেট: ৫,৯৪৯ টাকা
২১ ক্যারেট: ৫,৭১৫ টাকা
১৮ ক্যারেট: ৪,৮৯৯ টাকা
সনাতন পদ্ধতি: ৩,৬৭৪ টাকা
কেন বাড়ছে সোনার দাম?
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ডলারের ওঠানামা এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাড়তি ঝোঁকই এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ। এই ধারা অব্যাহত থাকলে সামনে সোনার দাম আরও নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- স্বর্ণবাজারে ঐতিহাসিক ধস: ভরিতে কমলো ৪০ হাজার টাকা!
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- স্বর্ণের বাজারে বিরল ইতিহাস: ৫ ঘণ্টার ব্যবধানে কমলো ১২ হাজার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ জানুয়ারি)