
সিনিয়র রির্পোটার

মাঘ আসতে এখনও সময় থাকলেও শীত যেন আগেভাগেই দাপট দেখাতে শুরু করেছে। দেশের বিস্তীর্ণ এলাকায় হাড়কাঁপানো ঠান্ডা আর কুয়াশার দাপটে জনজীবন কার্যত থমকে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের অন্তত ৯টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যদিও আজ তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী, তবে সোমবার থেকেই পারদ আবার নামতে পারে ফলে শীত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আজ কোথায় সবচেয়ে বেশি ঠান্ডা
রোববার (১১ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেখানে তাপমাত্রা ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি। এর আগে চলতি শীত মৌসুমে সবচেয়ে কম তাপমাত্রা ধরা পড়েছিল নওগাঁর বদলগাছীতে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, গত বুধবার।
যেসব জেলায় বইছে শৈত্যপ্রবাহ
আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের তথ্য অনুযায়ী, বর্তমানে রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ সক্রিয় রয়েছে। গত কয়েক দিনে যেখানে ২০ থেকে ২৪টি জেলা এই কবলে ছিল, সেখানে আজ কিছুটা স্বস্তি মিলেছে। তবে সোমবার থেকে শীত আবার চেপে বসতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
শৈত্যপ্রবাহের মাত্রা কীভাবে নির্ধারিত হয়
আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী-
৮.১°–১০° সেলসিয়াস: মৃদু শৈত্যপ্রবাহ
৬.১°–৮° সেলসিয়াস: মাঝারি শৈত্যপ্রবাহ
৪.১°–৬° সেলসিয়াস: তীব্র শৈত্যপ্রবাহ
৪° সেলসিয়াসের নিচে: অতি তীব্র শৈত্যপ্রবাহ
বর্তমানে এই ৯টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বিরাজ করছে, যা বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলের জনজীবনে বড় ধরনের ভোগান্তি সৃষ্টি করছে।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
২১ ঘণ্টা আগে

হিমালয় অঞ্চলে দ্রুত পরিবর্তন এবং হিমবাহ গলে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক ও পানিসংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমার।
২২ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে।
২২ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন, পেনশন, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা সহায়তা, টিফিন ও দায়িত্ব ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধায় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সাধারণ সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা।
১ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন কাঠামোতে ২০টি গ্রেডের জন্য পৃথক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
১ দিন আগে

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। তবে পাঁচ দিনের পূর্বাভাসের শেষদিকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১ দিন আগে

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কার্যকরের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে নতুন বেতনকাঠামোকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ হিসেবে অভিহিত করা হয়েছে।
১ দিন আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। নতুন আদেশটির নাম দেওয়া হয়েছে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’।
১ দিন আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন–ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
১ দিন আগে